গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

সংসার ভাঙার কারণ জানালেন অভিনেত্রী তানজিকা আমিন

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৮ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ০১:৩২ এএম ২০২৬
সংসার ভাঙার কারণ জানালেন অভিনেত্রী তানজিকা আমিন
ছবি

ছবি সংগৃহীত

অভিনয় ও গ্ল্যামারে যেন নতুন করে আভা ছড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। নাটক চলচ্চিত্র উপস্থাপনা তিন মাধ্যমেই সরব হয়ে উঠেছেন। ২০২৩ সালে আশফাক নিপুনের পরিচালনায় নির্মিত ‘মহানগর টু’ ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন। এখন অভিনয়শিল্পী হিসেবে সুন্দর সময় পার করছেন তানজিকা আমিন। 

অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও মাঝে ব্যাপক আলোচনায় ছিলেন তিনি। ২০১১ সালে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করলেও ২ বছরের মধ্যেই সংসার ভেঙে যায়। এরপর দীর্ঘ এক অন্ধকার সময় তাকে পার করতে হয়েছিল বলে সম্প্রতি গণমাধ্যমে তা প্রকাশ করেন।


কেন ভেঙেছিলো সেই সংসার? কি ছিলো ত্রুটি? সেইসব প্রশ্নের জবাবে তানজিকা বলেন, ‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো ছিলাম না। অবশ্যই নির্ঝর ভীষণ ভালো মানুষ। অন্যখানে সুন্দরভাবে সংসার করছে। আমি এখন যেখানে আছি, সেখানে সুন্দরভাবে সংসার করছি। শুধু আমাদের একসঙ্গে সংসারটি হয়নি।’ 

এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একা ছিলেন তানজিকা আমিন। ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। 

দাম্পত্য জীবনে সুন্দর সময় পার করছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এদিকে আসছে ঈদ উল আজহায় ছোটপর্দায় একটি নাটকে দেখা যাবে তানজিকা আমিনকে। শুটিং সেট থেকেই জানালেন, সাগর জাহানের পরিচালনায় ঈদ নাটক ‘অবুঝ চোখ’ নাটকে অভিনয় করছেন তিনি।

 তার পাশাপাশি মাছরাঙা টেলিভিশনের রান্নাবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেও পর্দায় আসছেন এই আলোচিত অভিনেত্রী।

 

ডিসি/আপ্র/০৩/০৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই