গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রভার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ০৩:৪৬ এএম ২০২৬
ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রভার
ছবি

সাদিয়া জাহান প্রভা -ফেসবুকে থেকে নেওয়া ছবি

বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও নেটিজেনদের প্রশ্নের মুখে অবশেষে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মঙ্গলবার (৫ মে) রাতে এক ভিডিও বার্তায় তিনি ভক্তদের অশালীন ও ব্যক্তিগত প্রশ্ন করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন এবং জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে নিজের আধ্যাত্মিক দর্শনের কথা শেয়ার করেছেন।

ভিডিও বার্তায় প্রভা জানান, অনেক সময় ভক্তরা অতি উৎসাহী হয়ে রাস্তাঘাটে বা জনসমাগমস্থলে তাকে বিয়ে না করা নিয়ে সরাসরি প্রশ্ন করেন।  প্রভার মতে, পর্দায় দেখার কারণে অনেকেই তাকে আপন ভেবে বসেন, কিন্তু ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, ‘এই ধরণের কোয়েশ্চেন-মানে এটা করা যেমন ইনডিসেন্ট এবং এটাতে কিন্তু আমি খুব কষ্ট পাই। বা আমরা যারা আসলে জীবনটাকে আট-দশটা নরমাল মানুষের মতো গুছাতে পারিনি, তাদের কিন্তু কষ্ট লাগে।’


বিয়ে, জন্ম ও মৃত্যুকে সৃষ্টিকর্তার একান্ত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে প্রভা বলেন যে, “এই তিনটি বিষয় আল্লাহ নিজের হাতে রেখেছেন এবং আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছুই সম্ভব নয়। যদি কপালে বিয়ে লেখা থাকে, তবে হাজার অনিচ্ছা সত্ত্বেও তা হবে, আর না থাকলে জোর করে কিছুই করা সম্ভব নয়।”

‘প্রতিটা মেয়ে-মানে যেই মেয়েটা সবচেয়ে বেশি মডার্ন লাইফ লিড করে, ওই মেয়েটাও চায় একটা সংসার করতে। যেই মেয়েটা খুব রান্নাবান্না করতে চায়, সেই মেয়েটাও চায় যে ওর একটা নিজের সংসার হোক, ওর একটা নিজের কিচেন হোক, ওর একটা স্বামী হোক, সন্তান হোক। যেই মেয়েটা ধরেন প্রচণ্ড ক্যারিয়ার নিয়ে মানে সে কনশাস, সেই মেয়েটাও আসলে ডিপ ডাউন চায়।’

প্রভার এই আবেগঘন বার্তার নেপথ্যে রয়েছে তার জীবনের কিছু অম্লমধুর ও বিষাদময় অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরুর দিকেই তিনি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি।

পরবর্তীতে তিনি দ্বিতীয়বার বিয়ে করলেও সেই সম্পর্কটিও বিচ্ছেদে রূপ নেয়। ভিডিওতে তিনি উল্লেখ করেন যে, তিনি ইতোমধ্যে এক বা একাধিক ‘টক্সিক’ বা বিষাক্ত সম্পর্ক এবং একটি ‘ব্রোকেন ম্যারেজ’ বা ভাঙা সংসারের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।

বর্তমানে অতীতের সেইসব ট্রমা কাটিয়ে নিজেকে টিকিয়ে রাখার লড়াই করছেন এই অভিনেত্রী। সাধারণ মানুষের কাছে তার অনুরোধ, তার ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেঁড়া না করে যেন তাকে শান্তিতে থাকতে দেওয়া হয়।


সানা/ডিসি/আপ্র/৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা
১৯ মে ২০২৬

ট্রলের মুখে সামাজিক মাধ্যম ছাড়লেন সংগীতশিল্পী কেনিশা

ভারতীয় সংগীতশিল্পী ও মোটিভেশনাল স্পিকার কেনিশা ফ্যান্সিস ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক ট্রল ও সমালোচনার...

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’
১৮ মে ২০২৬

সাড়ে ৪ লাখ ডলারেরও বেশি আয় করে ইতিহাস গড়লো ‘বনলতা এক্সপ্রেস’

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে থিয়েট...

প্রশংসায় ভাসছেন পড়শী
১৮ মে ২০২৬

প্রশংসায় ভাসছেন পড়শী

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শী। সুরেলা কণ্ঠের জাদুতে যেমন শ্রোতাদের মন জয় করেছেন, তেমন...

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান
১৮ মে ২০২৬

আমি দেখেছি অনেকের বিয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে: সারা আলি খান

বলিউডের বাতাসে তারকাদের প্রেম আর বিয়ের গুঞ্জন নিত্যদিনের বিষয়। সেই হাওয়ায় অনেক সময়ই ভেসে বেড়ায় অভিনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে