গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানরে

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮ পিএম, ১১ মে ২০২৬ | আপডেট: ১৪:২০ এএম ২০২৬
ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য বন্ধে হাইকোর্টে রিট জয়া আহসানরে
ছবি

ছবি সংগৃহীত

দেশে ঘোড়ার মাংস বিক্রি ও অবৈধ বাণিজ্য বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন অভিনেত্রী ও প্রাণী কল্যাণকর্মী জয়া আহসান। জনস্বার্থে দায়ের করা এ রিটে আরো রয়েছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট।

রিটে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে প্রতারণামূলকভাবে বিক্রি বন্ধের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে যা বলা হয়েছে

রিটকারীদের পক্ষে আইনজীবীরা জানিয়েছেন, অসুস্থ ও সংক্রমিত ঘোড়া জবাই করে মানুষের খাদ্য হিসেবে বাজারজাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।

এ ছাড়া গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংস বাণিজ্যের বিষয়ে সময়সীমাবদ্ধ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিটে আ দাবি করা হয়েছে—

* বাজেয়াপ্ত অসুস্থ ঘোড়ার নিলাম বন্ধ করতে হবে
* উদ্ধার করা প্রাণীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে
* জাতীয় পর্যায়ে ঘোড়ার মাংস বাণিজ্য বন্ধে নির্দেশিকা ও কর্মপরিকল্পনা তৈরি করতে হবে

গাজীপুরে কী ঘটেছিল

রিটে উল্লেখ করা হয়, ২০২৫ সালের নভেম্বরে গাজীপুর-এ যৌথ অভিযানে একটি কারখানায় অবৈধ জবাইখানার সন্ধান পাওয়া যায়।

অভিযানে উদ্ধার করা হয়—

* গুরুতর অসুস্থ ৩৬টি ঘোড়া
* জবাইকৃত ৮টি ঘোড়ার মৃতদেহ
* বিপুল পরিমাণ মাংস

ভেটেরিনারি পরীক্ষায় প্রাণীগুলোর শরীরে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া, পরজীবী সংক্রমণ, ছত্রাক ও সন্দেহজনক যক্ষ্মার আলামত পাওয়া যায় বলে রিটে দাবি করা হয়েছে।

‘গরুর মাংস’ বলে বিক্রির অভিযোগ

রিটকারীদের অভিযোগ, এসব মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করে মানুষকে প্রতারিত করা হচ্ছিল।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বিষয়টি জনস্বার্থে আদালতে তোলা হয়।

প্রাণী কল্যাণ ও জনস্বাস্থ্যের প্রশ্ন

রিটকারীরা বলছেন, অবৈধ এ বাণিজ্য শুধু প্রাণীর প্রতি নিষ্ঠুরতাই নয়, বরং জনস্বাস্থ্যের জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। তাই দ্রুত বিচারিক হস্তক্ষেপ প্রয়োজন।


এসি/আপ্র/১১/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই