গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

প্রেমের প্রস্তাব পান না তুষি, জানালেন কারণ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৬ পিএম, ৩০ মে ২০২৬ | আপডেট: ২১:৪৯ এএম ২০২৬
প্রেমের প্রস্তাব পান না তুষি, জানালেন কারণ
ছবি

ছবি সংগৃহীত

নতুন প্রজন্মের অভিনেত্রী নাজিফা তুষি পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তবে ব্যক্তিজীবনে প্রেম ও সম্পর্ক নিয়ে তার ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার সেই বিষয়েই খোলামেলা কথা বললেন এ অভিনেত্রী।

ঈদুল আজহা উপলক্ষে জাগো নিউজের বিশেষ আয়োজন ‘জাগো তারকা’ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিজীবন, ঈদ উদযাপন এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে কথা বলেন তুষি।

আলাপচারিতার একপর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, ‘প্রেসার কুকার’ সিনেমায় অভিনেতা রিজভি এক সাক্ষাৎকারে বলেছিলেন, তুষির সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা বেশ কঠিন। বাস্তব জীবনেও কি তুষির সঙ্গে প্রেম করা কঠিন? মানুষ কি তাকে ভয় পায়?

এ প্রশ্নের জবাবে নাজিফা তুষি বলেন, ‘ভয় পায় মনে হয়। এই ভয়ে আর কেউ কিছু বলে না। আমাকে তো কেউ প্রপোজই করে না।’

প্রেমের প্রস্তাব না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘সবাই মনে করে যে আমার মনে হয় কত কত বয়ফ্রেন্ড আছে। আমি মনে হয় কত আদর্শ প্রেমিকা! কিন্তু কই! আমাকে তো কোনো ছেলে কিছু বলে না।’

তুষির ভাষ্য, অনেকেই তাকে পছন্দ করেন বলে জানান, কিন্তু সরাসরি মনের কথা বলতে এগিয়ে আসেন না। ‘সবাই খালি বলে, হ্যাঁ মেয়েটা ভালো... ভালো... পছন্দ হয়’ যোগ করেন তিনি।

সাক্ষাৎকারে আরও একটি প্রচলিত ধারণার জবাব দেন তুষি। অনেকেই মনে করেন তিনি বেশ রাগী স্বভাবের। তবে এ ধারণা উড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন, বাস্তবে তিনি একেবারেই ভিন্ন।

 

তার ভাষায়, ‘এমনটা মোটেই না। আমি অনেক ফানি টাইপের মানুষ। যদি আমার সঙ্গে কেউ মিশতে পারে, আমি খুবই সিম্পল এবং সহজ মানুষ।’


নাজিফা তুষির এই মন্তব্যে উঠে এসেছে তার ব্যক্তিজীবনের এক ভিন্ন দিক। পর্দার আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে অনেকেই হয়তো তাকে দূর থেকে দেখেই কিছু ধারণা করে নেন। আর সেই কারণেই হয়তো পছন্দ থাকলেও অনেকেই প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস পান না বলে মনে করেন এই অভিনেত্রী।


ডিসি/আপ্র/৩০/০৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়
২৮ জুলাই ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, আয়োজকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় স্বরাষ্ট্র ম...

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে...

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
২৮ জুলাই ২০২৬

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শী...

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল
২৭ জুলাই ২০২৬

গান থেকে দূরে থাকার কারণ জানালেন আনুশেহ আনাদিল

জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল জানিয়েছেন, জটিল কানের সমস্যায় আক্রান্ত হওয়ায় ধীরে ধীরে শ্রবণশক্...

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ
২৭ জুলাই ২০২৬

অভিনেত্রীকে বিজ্ঞাপনের প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ

মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী এক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই