গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংসারের পাঁচ মাস পর আইনি বিয়ে সারলেন মধুমিতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ১০:৫২ এএম ২০২৬
সংসারের পাঁচ মাস পর আইনি বিয়ে সারলেন মধুমিতা
ছবি

ছবি সংগৃহীত

আইনি বিয়ে সারলেন ওপার বাংলার অভিনেতা সৌরভ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী, অভিনেত্রী মধুমিতা সরকার। 

 

দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর চলতি বছরের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছিলেন তারা। 

 

এই বিয়ের পাঁচ মাসের মাথায় এবার আইনি বিয়ের (রেজিস্ট্রি) মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি নিলেন এই তারকাদম্পতি। 


সম্প্রতি মধুমিতা তার সামাজিক মাধ্যমে আইনি বিয়ের ছবি শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন। কোনো ধরনের জাঁকজমক ছাড়া একেবারে সাধারণ পোশাকে দুই পরিবারের সদস্যদের নিয়ে এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়।  

 

এদিন মধুমিতা পরেছিলেন রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার কামিজ, মেকআপ ছিল না একেবারেই। অপরদিকে, দেবমাল্যের পরনেও একেবারে ক্যাজুয়াল পোশাক।


এই দম্পতির জীবনের বিশেষ এই মুহূর্তে তাদের পোষ্য কুকুরটিও সঙ্গে ছিল। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম। 

 

এটি দেবমাল্যর প্রথম বিয়ে হলেও অভিনেত্রী মধুমিতার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেতা ও পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। তবে কয়েক বছরের মাথায় তাদের সেই সংসারের বিচ্ছেদ ঘটে।


ডিসি/আপ্র/০৬/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই