গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিনেমায় নারীকে পণ্য হিসেবে উপস্থাপন নিয়ে বিতর্ক

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ১৪:৪২ এএম ২০২৬
সিনেমায় নারীকে পণ্য হিসেবে উপস্থাপন নিয়ে বিতর্ক
ছবি

ছবি সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে রাম চরণ অভিনীত সিনেমা ‘পেড্ডি’। যেখানে প্রথমবারের মত রাম চরণের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। 

 

ছবির শুটিংয়ের সময় থেকে ছবির প্রচার বার বার কোন না কোন কাণ্ড ঘটেই চলেছে। এবার সমালোচনার সম্মুখীন নায়িকা ও পরিচালক। দর্শকের একাংশের মতে জাহ্নবীকে বেশ কিছু দৃশ্যে দেখে নিজেরাই অস্বস্তিতে পড়েছেন তারা। 

 

সামাজিক মাধ্যমে হরহামেশাই এখন দেখা মেলে এমন ভিডিও। বলিউডের অনেক নায়িকাই ঠিক এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত ক্যামেরাবন্দির শিকার ছড়িয়ে পড়া এমন নানা ভিডিও নিয়ে আলোচনা বাড়ছে। 

এবার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক পডকাস্টে সম্মতি ছাড়া নারীদেরকে অশ্লীলভাবে উপস্থাপন নিয়ে কথা বলেন তিনি। 

 

এ সময় পাপারাজ্জিদের কর্মকাণ্ড নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন অভিনেত্রী। তবে বলে রাখা ভালো, এই পডকাস্টে জাহ্নবীকে জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন অভিনেত্রীদের মতো আপনাকেও ‘আবেদনময়ী’ হিসেবে উপস্থাপনের বিষয়গুলো সামনে এসেছে। 

 

বিষয়গুলো আপনাকে অস্বস্তিতে ফেলে কি না? কথা প্রসঙ্গে সেখানেই উঠে আসে এই ‘উদ্দেশ্যপ্রণোদিত ক্যামেরাবন্দি’র আলোচনা। জাহ্নবী জানান, বিষয়টি নিয়ে তিনি আলোকচিত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। 

 

তাদেরকে বুঝিয়েছেন, নারীদের ছবি তোলার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত।


সমালোচকদের দাবি, কিছু কিছু দৃশ্য আকর্ষিত করে তোলার উদ্দেশ্যে এতটাই অস্বস্তিকর হয়ে উঠেছে যা, বাকি কাহিনিটিকে নষ্ট করে দিয়েছে। অহেতুক যৌনভঙ্গিমার দৃশ্য প্রদর্শিত হয়েছে বলেও দাবি। 

এই অভিযোগ শুনে পরিচালকও নিজের এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়ে নেন। ছবির পরিচালক লিখেছেন, “কাউকে অস্বস্তিতে ফেলা বা কাউকে অসম্মান করার ইচ্ছা কখনও আমার ছিল না। 

সিনেমার উদ্দেশ্য হওয়া উচিত দর্শককে বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা।” পরিচালক জানান, নারীদের অবমাননা বা বস্তু হিসাবে উপস্থাপন করার কোন উদ্দেশ্য তাদের ছিল না। 

ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি সবসময় নারীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। বিতর্কের পরিপ্রেক্ষিতে ছবির কিছু দৃশ্যে পরিবর্তন আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

 

তবে এই বিতর্ক নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী জাহ্নবী।

 

ডিসি/আপ্র/০৬/০৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই