গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

‘কাফফরা এত ভয়াবহ হবে ভাবিনি’,: ফারুকী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ১০:৩৫ এএম ২০২৬
‘কাফফরা এত ভয়াবহ হবে ভাবিনি’,: ফারুকী
ছবি

ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পরও আলোচনার কেন্দ্রেই রয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সম্প্রতি তাকে ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা ও নানা ধরনের প্রচারণা চলার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে ফারুকী বলেন, ভালো কাজ করতে গেলে মূল্য দিতে হয়। এ উপলব্ধি নিয়েই তিনি সরকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে বাস্তবে সেই মূল্য যে এতটা কঠিন হবে, তা তিনি কল্পনাও করেননি।

ফারুকী লিখেছেন, ‘প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়। এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু সেটা যে এতটা ভয়াবহ হবে, ভাবিনি।’

নিজেকে ঘিরে চলমান সমালোচনা প্রসঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, এমন অনেক মানুষ তাকে নিয়ে মন্তব্য করছেন, যাদের নিয়ে কখনো ভাবারও প্রয়োজন হয়নি। এমনকি অতীতে তাদের নামও তার আলোচনার বিষয় ছিল না।

তার ভাষায়, ‘এমনসব মানুষ আমাদের নিয়ে কথা বলছে, যাদের উত্তর দিলেও সম্মান থাকে না। তারা কোনোদিন আমাদের সিলেবাসে ছিল না। তাদের নামও আমাদের আড্ডায় উচ্চারিত হয়নি। অথচ এখন সাংবাদিকরা ফোন করে তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। এটাই হয়তো সেই কাফফারা।’

ফারুকী দাবি করেন, তার বিরুদ্ধে পরিচালিত মিথ্যাচার ও সংগঠিত প্রচারণা বরং প্রমাণ করে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সঠিক পথেই ছিলেন।

তিনি লেখেন, ‘এদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রোপাগান্ডাই বলে দেয়, আমি আমার কাজটা ঠিকমতো করতে পেরেছি।’

স্ট্যাটাসের শেষাংশে নিজের অবস্থান স্পষ্ট করে ফারুকী বলেন, যেকোনো সংকটময় সময়ে তিনি মানুষের পক্ষেই ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

তার বক্তব্য, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষেই থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’

ফারুকীর এই স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ সমালোচনাও করেছেন। তবে নির্মাতার এই মন্তব্য যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, তা বলাই যায়।

এসি/আপ্র/০৭/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা
২৯ অক্টোবর ২০২৬

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা

হঠাৎ কনের সাজে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ঐতিহ্যবাহী প...

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ
২৯ অক্টোবর ২০২৬

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে অসুস...

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার
২৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার

দুর্গাপূজার প্রবেশপত্র বিক্রির মাধ্যমে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল...

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
২৮ অক্টোবর ২০২৬

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে