গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মেনু

শিল্পী সমিতির নির্বাচনে জলি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১০:৪২ এএম ২০২৬
শিল্পী সমিতির নির্বাচনে জলি
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘদিন যাবৎ চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা জলি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে তিনি সমিতির বিগত নির্বাচনগুলোতে তাঁর পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে এসেছেন। 

তবে এবার নিজেই প্রার্থী হিসেবে ভোটারদের কাছে নিজের জয়লাভের প্রত্যাশায় ভোট চাইছেন এই নায়িকা।


আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা জলি। 

জলি বলেন, “আমি চলচ্চিত্রে অভিনয় করছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের সিনেমা দর্শককে উপহার দিতে। আমার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। 

প্রথম সিনেমা ‘অঙ্গার’ দিয়েই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছিলাম, সেই ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আজও চলচ্চিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও আরও ভালো ভালো কিছু গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছেন।” 

তিনি বলেন, “আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করব। এরই মধ্যে আমি একজন প্রার্থী হিসেবে আমার কাজ শুরু করেছি। আমাকে শিল্পীরা অনেক ভালোবাসেন, এটি আমি বিগত দিনে গভীরভাবে অনুভব করেছি। 

আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্য দিয়েই না হয় সেই যাত্রাটা শুরু হোক।”

 

 প্রসঙ্গত, ‘অঙ্গার’ ছাড়াও জলি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ও ‘ডেঞ্জার জোন’।

 

ডিসি/আপ্র/১৪/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

‘আল্লাহর প্রতি বিশ্বাস ও পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি’
০২ আগস্ট ২০২৬

‘আল্লাহর প্রতি বিশ্বাস ও পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ি’

বলিউডের আলোচিত অভিনেত্রী ও ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত আবারো খবরের শিরোনামে। সম্প্রতি বিবিসি হ...

বাংলাদেশি দর্শকদের হতাশ না করার প্রতিশ্রুতি মধুমিতার
০২ আগস্ট ২০২৬

বাংলাদেশি দর্শকদের হতাশ না করার প্রতিশ্রুতি মধুমিতার

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে...

নাচতে গিয়ে গুরুতর চোট, ছয় সপ্তাহ বিশ্রামে রাশমিকা মান্দানা
০২ আগস্ট ২০২৬

নাচতে গিয়ে গুরুতর চোট, ছয় সপ্তাহ বিশ্রামে রাশমিকা মান্দানা

নতুন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি অ্যাকশন ও নৃ...

লাইফটাইম পুরস্কারে না করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ
০১ আগস্ট ২০২৬

লাইফটাইম পুরস্কারে না করলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ

পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন ভারতের বরেণ্য অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ৭৬...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই