গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মেনু

আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি: সামান্থা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ২০:০৯ এএম ২০২৬
আমি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছি: সামান্থা
ছবি

ছবি সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিয়ের সাত মাস পূর্ণ হওয়ার আগেই জানা যায়—মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী।


সামান্থার মা হতে যাওয়ার খবর নিয়ে জোর চর্চা চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে রাজ-সামান্থা আনুষ্ঠানিক ঘোষণা দেননি। অবশেষে মা হতে যাওয়ার খবরে সিলমোহর দিলেন। পাশাপাশি অভিনয় থেকে বিরতিতে যাওয়ার কথাও জানালেন এই অভিনেত্রী। 

বুধবার (২৪ জুন) হায়দরাবাদে ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নেন সামান্থা। এসময় অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, “দুঃখিত বন্ধুরা, ছোট আরো একটি বিরতি; তারপর আমি ফিরে আসব। আমি জানি, আমাকে এখন মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। 

কিন্তু আমি খুব খুশি।” এ সময় সামান্থার পাশেই ছিলেন তার স্বামী, পরিচালক রাজ নিদিমোরু, পরিচালক বিভি নন্দিনী রেড্ডি, শ্রীমুখী, শ্রীনিবাস গাভিরেড্ডি। 


এর আগে সামান্থার মা হতে যাওয়ার খবরটি নিশ্চিত করে ইন্ডিয়া টুডেকে একটি সূত্র বলেছিলেন, “সবকিছু ঠিক থাকলে ৩৯ বছর বয়সি সামান্থা চলতি বছরের শেষ নাগাদ সন্তানের মুখ দেখবেন।” নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ে করেছিলেন সামান্থা। 

২০২১ সালে ভেঙে যায় এ সংসার। সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য; পরে তারা সাতপাকে বাঁধা পড়েন। 

দীর্ঘদিন একা থাকার পর ২০২৪ সালের মাঝামাঝি সময়ে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেছে। 

তবে এ সম্পর্ক নিয়ে একটি শব্দও খরচ করেননি তারা। গত বছরের ১ ডিসেম্বর সকালে একটি মন্দিরে বিয়ে করেন সামান্থা-রাজ। পরে ছবি প্রকাশ করে গোপন বিয়ের খবর দেন এই অভিনেত্রী। সামান্থার মতো রাজেরও এটি দ্বিতীয় বিয়ে।

 

ডিসি/আপ্র/২৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুলাইয়ে ঢাকায় গাইবেন আতিফ আসলাম
২৫ জুন ২০২৬

জুলাইয়ে ঢাকায় গাইবেন আতিফ আসলাম

 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতি...

১৭ বছর পরও ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন
২৫ জুন ২০২৬

১৭ বছর পরও ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন

বিশ্বসংগীতের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের একজন মাইকেল জ্যাকসন। আজ ২৫ জুন, তার ১৭তম মৃত্যুবার্...

প্রামাণ্যচিত্রে আব্দুল হাদীর সুরময় জীবনের গল্প
২৪ জুন ২০২৬

প্রামাণ্যচিত্রে আব্দুল হাদীর সুরময় জীবনের গল্প

বাংলা গানের ইতিহাসে অনন্য এক নাম সৈয়দ আব্দুল হাদী। কণ্ঠের মায়াজালে যিনি জয় করেছেন বহু প্রজন্মের শ্রো...

‘দিদি নম্বর ওয়ান’ অন্য কেউও হতে পারে, প্রমাণ করতে হবে: রচনা
২৪ জুন ২০২৬

‘দিদি নম্বর ওয়ান’ অন্য কেউও হতে পারে, প্রমাণ করতে হবে: রচনা

দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে সঞ্চালনার দায়িত্বে থাকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় কলকাতার জনপ্রিয় র...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই