গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৩২ এএম ২০২৬
শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। দিনভর ভোটগ্রহণ ও দীর্ঘ গণনা শেষে শনিবার (৪ জুলাই) ভোরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। চূড়ান্ত গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলে গণ্য হয়। দীর্ঘ ভোটগণনা শেষে ভোরে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পান। এই পদে রোজিনা ১৫২ ভোট ও নূতন ২০৪ ভোট পেয়েও পরাজিত হন।

সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পান ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে জয়ী হন, যেখানে চুন্নু পান ১৮৩ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে বড় ব্যবধানে বিজয়ী হন। এই পদে পলি পান ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পান ১৯৭ ভোট।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদের জন্য ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হন কায়েস আরজু। বাকিদের মধ্যে আলীবরাজ ২৯৭ ভোট, নাসরিন ২৮৯ ভোট, জেসমিন আক্তার ২৮৩ ভোট, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা, ফরহাদ এবং সুশান্ত বিজয়ী হন।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দীর্ঘ ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা চলে গভীর রাত পর্যন্ত। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ফলাফল স্বাক্ষর করে ভোরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এক প্যানেলে সভাপতি প্রার্থী ছিলেন আরমান এবং সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে ছিলেন শিবা সানু ও জয় চৌধুরী। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।

নতুন নেতৃত্বের কাছে শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সানা/আপ্র/৪/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
০২ জুলাই ২০২৬

আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি

আমেরিকার জনপ্রিয় ডে-টাইম টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে মেগা পারফরম্যান্স দিয়ে বিশ...

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার
০২ জুলাই ২০২৬

এক মঞ্চে পূজা-প্রীতম-জেফার

প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান—তিনজনই এ প্রজন্মের তারকা। গানে-অভিনয়ে মানুষকে মাতিয়ে রেখেছেন।...

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ
০১ জুলাই ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

যাদের সুরেলা কণ্ঠে সমৃদ্ধ হয়েছে বাংলা গান, যারা সংস্কৃতির পথ চিনিয়েছেন একাধিক প্রজন্মকে, তাদেরই একজন...

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান
৩০ জুন ২০২৬

টালিউডে নিজেকে কখনো বহিরাগত মনে হয়নি: জয়া আহসান

তিন বছর আগে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকের প্রশংসা কুড়িয়েছিল সম্পর্ক, ভালোবাসা আর মানসিক টানাপোড়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই