গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন মৌসুমী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৫২ এএম ২০২৬
দ্বিতীয় বিয়ে ও মা হওয়ার সুখবর জানালেন মৌসুমী
ছবি

ছবি সংগৃহীত

অভিনেত্রী মৌসুমী হামিদ একসঙ্গে জীবনের দুটি সুখবর জানিয়েছেন। দ্বিতীয়বার বিয়ের পাশাপাশি তিনি মা হতে চলেছেন বলেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।

গত মার্চের শেষ দিকে মৌসুমী জানিয়েছিলেন, স্বামী আবু সাইয়িদ রানার সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে। বছরের শুরুতেই তারা আলাদা হয়ে যান। সেই ঘটনার তিন মাসের মাথায় নতুন জীবনের খবর সামনে আনলেন এই অভিনেত্রী।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির এক অনুষ্ঠানে স্বামী আবদুল ওয়াদুদ সজীবকে সঙ্গে নিয়ে হাজির হন মৌসুমী। সেখানেই প্রথমবার প্রকাশ্যে আসে তার বেবিবাম্প। অনুষ্ঠানে তিনি জানান, সবাইকে একসঙ্গে চমক দিতেই বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর এতদিন গোপন রেখেছিলেন।

মৌসুমী বলেন, জীবনের নতুন অধ্যায়ে সবার দোয়া ও শুভকামনা চান তিনি।

অভিনেত্রী জানান, আবদুল ওয়াদুদ সজীবের সঙ্গে তার পরিচয় প্রায় ১৪ বছরের। দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই তাদের সম্পর্কের গভীরতা তৈরি হয় এবং পরবর্তীতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। সে কারণেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

উল্লেখ্য, কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে মৌসুমী হামিদের মা হতে যাওয়ার গুঞ্জন চলছিল। এবার নিজেই প্রকাশ্যে এসে দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসি/আপ্র/০৪/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই