গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গ্রামের মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২১ পিএম, ০৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৪৬ এএম ২০২৬
গ্রামের মাটির চুলায় কী রান্না করছেন জয়া আহসান
ছবি

ছবি সংগৃহীত

রুপালি পর্দার বাইরে জয়া আহসান যেন একেবারেই অন্য রকম—সহজ, মাটির কাছাকাছি আর প্রকৃতিপ্রেমী। ঢালিউডের পাশাপাশি বলিউড–টালিউডে ব্যস্ততা আর তারকাখ্যাতির মধ্যেও ঘরোয়া জীবনের টান কখনো ছাড়েননি তিনি। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে তার সেই চেনা, স্বাভাবিক জীবনযাপন আবারও মুগ্ধ করেছে ভক্তদের।

কাজের সুবাদে জয়া আহসানের পরিচিতি দেশের বাইরেও ছড়িয়েছে। ঢালিউড ও টালিউডে দাপটের পর বলিউডেও নিজের অভিনয়গুণে নজর কেড়েছেন তিনি। জনপ্রিয়তার উচ্চতায় পৌঁছেও জয়া থাকতে ভালোবাসেন মাটির সঙ্গে মিশে। সুযোগ পেলেই ছুটে যান প্রকৃতির কাছে, কাটান নিরিবিলি সময়।

কনকনে শীতের মধ্যে এমনই এক ঘরোয়া মুহূর্ত জয়া আহসান ভাগ করে নিয়েছেন তার ভক্তদের সঙ্গে। জানা গেছে, ঢাকার পাশেই নিজের বাগানবাড়িতে প্রায়ই অবসর সময় কাটাতে ছুটে যান তিনি। এই তীব্র শীতেও যেমনটা ছুটে গেলেন। এবার গিয়ে সেখানে তিনি মাটির চুলায় রান্নায় মেতে উঠলেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাটির চুলায় নিজ হাতে রান্না করছেন জয়া। ভিডিওতে জয়া বলেন, ‘আমি খুব বেশি রান্না করতে পারি না; মাঝে মাঝে বাচ্চাদের (পোষা প্রাণী) জন্য রান্না করি।’  

রান্নার ফাঁকেই জয়া জানালেন, বাড়ির সব জায়গার মধ্যে রান্নাঘরটাই তার সবচেয়ে আরামের জায়গা। তীব্র শীতে চুলার পাশে বসে দুধ চা খেতে খেতেই শোনা যায় তার কণ্ঠে স্বস্তির ছোঁয়া। ভিডিওতে আরো জানা যায়, দুপুরে গরুর মাংস রান্না করার পরিকল্পনাও রয়েছে তার। এ মুহূর্তে অভিনেত্রী নিজের বাগানবাড়িতে নিজের মতো করে ঘরোয়া জীবন উপভোগ করছেন। দৈনন্দিন খাওয়াদাওয়া, রান্নাবান্না আর পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তিনি তুলে ধরেছেন ভক্তদের সামনে, যা মুহূর্তেই প্রশংসা কুড়িয়েছে।

অভিনয়ের দিক থেকেও গত বছরটি জয়া আহসানের জন্য ছিল দারুণ সফল। বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’—যেগুলো দর্শক ও সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে। পর্দার সাফল্যের পাশাপাশি বাস্তব জীবনের এই সরল, ঘরোয়া রূপই যেন জয়া আহসানকে আরো আপন করে তুলেছে তার ভক্তদের কাছে।

এসি/আপ্র/০৮/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই