গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগদান গুঞ্জনের মাঝেই নতুন লুকে পূজা চেরি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৮ পিএম, ১৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:১০ এএম ২০২৬
বাগদান গুঞ্জনের মাঝেই নতুন লুকে পূজা চেরি
ছবি

ছবি সংগৃহীত

ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জন যখন শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত ছবিগুলোতে সাদা রঙের ওপর সবুজ ও নীল নকশার সালোয়ার-কামিজে প্রকৃতির মাঝে খোলা চুলে হাস্যোজ্জ্বল রূপে ধরা দিয়েছেন পূজা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরো ভালো সংস্করণে গড়ে তুলছি।’

ছবি প্রকাশের পরপরই ভক্তদের ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়ের মধ্যেই পোস্টে হাজারো প্রতিক্রিয়া ও মন্তব্য জমা হয়। অনেকেই তার নতুন লুকের প্রশংসা করেছেন।

তবে নতুন ছবির চেয়েও পূজার ব্যক্তিজীবন এখন বেশি আলোচনায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি রহস্যময় স্টোরিকে কেন্দ্র করে তার বাগদান নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে, বেশ কিছুদিন আগেই পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে জানতে পূজা চেরির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এর আগে একটি পডকাস্টে অংশ নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি বিবাহিত না হলেও পারিবারিকভাবে তার বাগদান হয়েছিল। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে বিয়ে করলে তা গোপনে নয়, সবার সামনে জানিয়েই নতুন জীবনে পা রাখবেন।

এসি/আপ্র/১৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই