গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হুমায়ূন আহমেদের স্মরণে এস আই টুটুলের নতুন গান ‘মন’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৩৩ এএম ২০২৬
হুমায়ূন আহমেদের স্মরণে এস আই টুটুলের নতুন গান ‘মন’
ছবি

ছবি সংগৃহীত

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে নতুন গান প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। ‘মন’ শিরোনামের গানটি ১৮ জুলাই রাতে শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। গানটির কথা ও সুর করেছেন মিয়া নূর। গানের কথায় উঠে এসেছে প্রিয় মানুষকে হারানোর বেদনা, স্মৃতি আর গভীর আবেগ। 

 

গানের একটি অংশে বলা হয়েছে- ‘মন তুই কেন দূরে পালালি, আমারে আপন কইরা অন্তরে পুষিয়া রাইখা, কেন এত মায়ায় জড়ালি, তোরে ছাড়া কী করে থাকিব।’ নতুন গানটি নিয়ে এস আই টুটুল বলেন, ‘মন’ গানটি আমি উৎসর্গ করছি হুমায়ূন আহমেদ স্যারকে। মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকেন, যাঁরা চলে গেলেও হৃদয়ে আজীবন বেঁচে থাকেন। 

 

স্যার আমার জীবনে তেমনই একজন। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন। তার সঙ্গে অসংখ্য স্মৃতি আজও আমাকে নাড়া দেয়। আমি বিশ্বাস করি, সবার জীবনেই এমন একজন মানুষ থাকেন যাকে এই গান উৎসর্গ করা যায়।’ 

কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এস আই টুটুল। বর্তমানে সেখান থেকেই নিয়মিত নতুন গান প্রকাশ করছেন তিনি। ‘মন’ গানটির রেকর্ডিংও যুক্তরাষ্ট্রেই সম্পন্ন হয়েছে। 

এদিকে সম্প্রতি এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এস আই টুটুলের আরেকটি নতুন গান ‘মন ভালো নেই’। গানটির কথা লিখেছেন ফারুক আনোয়ার এবং সুর ও সংগীতায়োজন করেছেন সম্রাট আহমেদ।

 

ডিসি/আপ্র/২০/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই