গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:১০ এএম ২০২৬
সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড এখন অভিনেত্রী পরীমনির দখলে। দীর্ঘদিন শীর্ষে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে অনুসারীর সংখ্যায় আবারো পেছনে ফেলেছেন তিনি।

সোমবার (২৮ জুলাই) দুই তারকার ফেসবুক পেজে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে অনুসারীর সংখ্যায় প্রায় ১০ লাখ ব্যবধানে এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী।

গত বছর দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। পরে কিছু সময়ের জন্য সাকিব আবার এগিয়ে গেলেও সর্বশেষ পরিসংখ্যানে পরীমনি শীর্ষস্থান দখল করেছেন।

ফেসবুক ব্যবহারের ধরনেও রয়েছে পার্থক্য। সাকিবের পেজ থেকে মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন লিওনেল মেসি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশাল।

অন্যদিকে পরীমনির পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। তার তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেলর সুইফটসহ দেশি-বিদেশি বহু তারকা।

প্রায় এক দশকের অভিনয়জীবনে ব্যক্তিগত ও পেশাগত নানা কারণে আলোচনায় থাকা পরীমনি বর্তমানে নতুন কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের বিভিন্ন ঘটনাতেও আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান।

এসি/আপ্র/২৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই