গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস গড়লো কিশোর অভিনেতা ওয়েন কুপার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৯ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:১৩ এএম ২০২৬
গোল্ডেন গ্লোবের মঞ্চে ইতিহাস গড়লো কিশোর অভিনেতা ওয়েন কুপার
ছবি

ছবি সংগৃহীত

এমির পর এবার গোল্ডেন গ্লোবের মঞ্চ। মাত্র ১৬ বছর বয়সেই বিশ্ব বিনোদনের আলোকচ্ছটা নিজের দিকে কেড়ে নিলেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। জনপ্রিয় সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা সহ-অভিনেতার (টেলিভিশন) পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন তিনি।

লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে সঞ্চালক নিকি গ্লেজারের উপস্থিতিতে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। সেখানে টেলিভিশনের ইতিহাসে সর্বকনিষ্ঠ সহ-অভিনেতা হিসেবে পুরস্কার গ্রহণ করে নজির গড়েন এই জেন-জি তারকা।

যদিও সার্বিকভাবে গোল্ডেন গ্লোবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা; এর আগে ১৯৮০ সালে মাত্র ৯ বছর বয়সে ‘দ্য চ্যাম্প’ সিনেমার জন্য রিকি শ্রোডার পুরস্কার জিতে রেকর্ড গড়েছিলেন। তবে সহ-অভিনেতার ক্যাটাগরিতে আওয়েনই এখন বিশ্বের কনিষ্ঠতম বিজয়ী।

পুরস্কার হাতে আবেগাপ্লুত ওয়েন কুপার মঞ্চেই স্মরণ করেন তার ফেলে আসা দিনগুলোর কথা। দর্শক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এখানে দাঁড়িয়ে থাকাটা আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ও আমার পরিবার এক দীর্ঘ ও রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। যারা আমাদের এই যাত্রায় পাশে ছিলেন, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।’

নিজের অভিনয় জীবনের শুরুর দিকের একটি মজার অভিজ্ঞতার স্মৃতিচারণ করে এই কিশোর অভিনেতা বলেন, ‘স্কুলের ড্রামা ক্লাসে আমিই ছিলাম একমাত্র ছেলে। বিষয়টি তখন বেশ বিব্রতকর মনে হতো আমার কাছে। কিন্তু আজ সেই সহকর্মীদের কাছ থেকেই আমি প্রতিনিয়ত শিখছি।’

নেটফ্লিক্সের আলোচিত লিমিটেড সিরিজ ‘অ্যাডোলেসেন্স’-এ ‘জেমি মিলার’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন ওয়েন। সিরিজটি কেবল আওয়েনকে পুরস্কারই এনে দেয়নি, সেরা লিমিটেড সিরিজ হিসেবেও গোল্ডেন গ্লোব জয় করেছে। এর আগে এই একই চরিত্রের জন্য ৭৭তম এমি অ্যাওয়ার্ডসও নিজের ঝুলিতে ভরেছিলেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনায় এই তরুণ তুর্কি ইতোমধ্যেই ‘ফিল্ম ক্লাব’ (২০২৫) এবং ‘উদারিং হাইটস’ (২০২৬)-এর মতো বড় প্রজেক্টে কাজ শুরু করেছেন। একের পর এক সাফল্যে আওয়েন কুপার এখন বিশ্বজুড়ে কিশোর অভিনেতা ও তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম।

এসি/আপ্র/১২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা
২৯ অক্টোবর ২০২৬

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা

হঠাৎ কনের সাজে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ঐতিহ্যবাহী প...

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ
২৯ অক্টোবর ২০২৬

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে অসুস...

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার
২৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার

দুর্গাপূজার প্রবেশপত্র বিক্রির মাধ্যমে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল...

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
২৮ অক্টোবর ২০২৬

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে