গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শাকিবের সাথে রোমান্স করে মুগ্ধ সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০১:২৭ এএম ২০২৬
শাকিবের সাথে রোমান্স করে মুগ্ধ সাবিলা নূর
ছবি

ছবি সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে পর্দায় রোমান্স করতে গিয়ে কোনো অস্বস্তি হয়নি বলে জানিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। বরং সহশিল্পী হিসেবে শাকিব এমন স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছিলেন, যা অভিনয়কে আরো সহজ করে তুলেছিল বলে মন্তব্য করেন তিনি।

ছোটপর্দায় জনপ্রিয়তা অর্জনের পর ২০২৫ সালে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সাবিলা নূরের। প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে পান শাকিব খানকে। পরে ‘রকস্টার’ সিনেমাতেও জুটি বেঁধে অভিনয় করেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তুলে ধরে সাবিলা বলেন, ক্যামেরা চালু হওয়ার পর তারা আর ব্যক্তিগত পরিচয়ে থাকেন না, বরং নিজ নিজ চরিত্রে পুরোপুরি ডুবে যান। সে কারণেই রোমান্টিক দৃশ্য ধারণের সময় কোনো ধরনের দ্বিধা বা অস্বস্তি অনুভব করেননি।

তিনি বলেন, শাকিব তাকে এমন একটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশ দিয়েছেন, যেখানে খুব স্বাভাবিকভাবেই দৃশ্যগুলোতে অভিনয় করা সম্ভব হয়েছে।

শুধু সহশিল্পী হিসেবেই নয়, শাকিব খানের পেশাদার মনোভাবও তাকে মুগ্ধ করেছে বলে জানান সাবিলা। তার ভাষ্য, প্রতিটি দৃশ্যের শুটিং শেষে শাকিব নিজের অভিনয় মনোযোগ দিয়ে পর্যালোচনা করেন এবং কোথায় আরো ভালো করা যায়, তা নিয়ে আলোচনা করেন। একজন অভিনেতা হিসেবে নিজেকে ক্রমাগত উন্নত করার এই মানসিকতা তাকে অনুপ্রাণিত করেছে।

‘রকস্টার’ সিনেমার মালয়েশিয়ায় শুটিংয়ের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন সাবিলা। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই চরিত্রের প্রয়োজন অনুযায়ী শাকিব যেভাবে নিজেকে বদলে নিয়েছিলেন, তা তাকে বিস্মিত করেছে।

আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই ও তারিক আনাম খান। সিনেমাটি চলতি বছরের ২৮ মে মুক্তি পায়।


এসি/আপ্র/২৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই