গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

মিস পিস বাংলাদেশ ২০২৬ হলেন মুনতাহিনা মালেক মালিহা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৫ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:৪৮ এএম ২০২৬
মিস পিস বাংলাদেশ ২০২৬ হলেন মুনতাহিনা মালেক মালিহা
ছবি

ছবি সংগৃহীত

সামাজিক দায়বদ্ধতা ও নারী ক্ষমতায়নের বার্তা নিয়ে জমকালো আয়োজনে শেষ হলো মিস পিস বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে। রাজধানীর স্কাই রিসোর্টে অনুষ্ঠিত এই আয়োজন ছিল সৌন্দর্য, মানবিকতা ও সামাজিক সচেতনতার এক ব্যতিক্রমী মিলনমেলা।

জাতীয় পরিচালক প্রিয়তা ইফতেখার-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন মিস পিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর বিজয়ী নিলিমা হাসান মহনা।

গ্র্যান্ড ফিনালে শেষে মুনতাহিনা মালেক মালিহা বিজয়ীর মুকুট অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতক, একজন শিল্পী ও সংগীতশিল্পী। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিকে তিনি তাঁর প্রধান সামাজিক কাজ হিসেবে তুলে ধরেছেন।

প্রতিযোগিতায় প্রথম রানার-আপ নির্বাচিত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের গণমাধ্যম ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী মাহবুবা রহমান লাবণ্য। তিনি উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যঝুঁকি, বিশেষ করে লবণাক্ত পানির প্রভাবে সৃষ্ট নানা সমস্যার সমাধানে কাজ করছেন।

দ্বিতীয় রানার-আপ হন ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টাঙ্গাইলের টেক্সটাইল প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রেজওয়ানা সুলতানা লাজ। তিনি অনাথ শিশুদের শিক্ষা, মৌলিক চাহিদা এবং মাসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা দিয়ে আসছেন।

তৃতীয় রানার-আপ নির্বাচিত হন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থী সপ্তর্ষি ক্রুজ। তিনি শরীর সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং মানসিক সুস্থতা নিয়ে সচেতনতা তৈরিতে সক্রিয়।

চতুর্থ রানার-আপ হন সামাজিক উদ্যোক্তা ও বহুমাত্রিক শিল্পী সাজিয়া আফরিন সুলতানা। তিনি স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানো এবং সুস্থ জীবনধারা প্রচারে কাজ করছেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তাসনিম সিনহা, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সিদ্দিকী, বিপণন পরিচালক তাসকিন ফাতিমা, যুগ্ম সম্পাদক ফারহাদুজ্জামান, আলোকচিত্রী সাকিব মুহতাসিম, রূপসজ্জাশিল্পী ইয়াসিন আহমেদ বাধন এবং মিস বাংলাদেশ যুক্তরাষ্ট্র সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিয়াম আমানি হাফিজউদ্দিন।

এছাড়া আয়োজনে সহযোগিতা করেন শাড়ি সহযোগী নিনাকাব্য (ডা. রিফাত পরিচালিত), রূপসজ্জায় মু আর এ ডি মাহমুদ, ভেন্যু সহযোগী ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন এবং ভিডিওচিত্রায়নে ইয়াসিন আদনান।

আয়োজকরা জানান, মিস পিস বাংলাদেশ কেবল একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়; এটি শান্তি, মানবিকতা ও সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারী সব প্রতিযোগী তাঁদের সামাজিক উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠবেন।

ওআ/আপ্র/১৩/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা
২৯ অক্টোবর ২০২৬

কনের সাজে সাদিয়া আয়মান, মুগ্ধ ভক্তরা

হঠাৎ কনের সাজে ধরা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ঐতিহ্যবাহী প...

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ
২৯ অক্টোবর ২০২৬

সমু চৌধুরীর চিকিৎসায় এগিয়ে এলো অভিনয়শিল্পী সংঘ

অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। দীর্ঘদিন ধরে অসুস...

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার
২৮ অক্টোবর ২০২৬

দুর্নীতির অভিযোগে গায়ক ইন্দ্রনীল সেন গ্রেফতার

দুর্গাপূজার প্রবেশপত্র বিক্রির মাধ্যমে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশিল...

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
২৮ অক্টোবর ২০২৬

দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্ট ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। আগাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে