গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিল্পকলায় চলচ্চিত্র উৎসব

তিন দিনে ছয় সিনেমা, দেখা যাবে বিনামূল্যে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:২৬ এএম ২০২৬
তিন দিনে ছয় সিনেমা, দেখা যাবে বিনামূল্যে
ছবি

তিন দিনে ছয় সিনেমা, দেখা যাবে বিনামূল্যে

তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ৯ আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে ১১ আগস্ট পর্যন্ত। এতে বিভিন্ন সময়ের ছয়টি সিনেমা প্রদর্শিত হবে। 

 

‘চলচ্চিত্র উৎসব : একাল-সেকাল’ শীর্ষক আয়োজনটিতে উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। এটি কোরবানির ঈদে মুক্তি পাওয়ার পর দেশ-বিদেশে দারুণ সাড়া পেয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এটি দেখানো হবে ৯ আগস্ট সন্ধ্যা ৬টায়।


শিল্পকলে একাডেমির জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে হবে প্রদর্শনীগুলো। প্রথম দিন রাত ৮টায় দেখানো হবে জহির রায়হানের কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া’। এ সিনেমার প্রধান চরিত্রে আছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসে প্রমুখ। 

১০ আগস্ট উৎসবের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩০ মিনিটে দর্শকরা দেখতে পারবেন খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় প্রদর্শিত হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’।


উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। একই দিন রাত ৮টায় উৎসবের সমাপনী প্রদর্শনী হিসেবে থাকছে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। 

 

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’—এই প্রতিপাদ্যে আয়োজিত উৎসবটির সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় থাকছে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। উৎসবটি সবার জন্য থাকছে উন্মুক্ত। ফলে বিনামূল্যেই এসব সিনেমা দেখতে পাবেন দর্শক।

ডিসি/আপ্র/০৬/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই