গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামানজার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭ পিএম, ০৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৩৯ এএম ২০২৬
মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামানজার
ছবি

শনিবার ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ সামানজার সাঈদ

বাংলাদেশের হয়ে ৭৫তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে শনিবার (৮ আগস্ট) ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ সামানজার সাঈদ। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রোববার শুরু হচ্ছে এই বৈশ্বিক আয়োজন, যার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৫ সেপ্টেম্বর হো চি মিন সিটিতে।

মিস ওয়ার্ল্ডের মতো বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সামানজার। বনানীতে আয়োজিত সংবাদ সম্মেলনের আগে তিনি বলেন, ছোটবেলা থেকেই সুন্দরী প্রতিযোগিতা দেখতে ভালো লাগত, তবে নিজে কখনো এমন মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাবেন—এটি কল্পনাও করেননি।

তিনি জানান, এখন তাঁর সবচেয়ে বড় লক্ষ্য হলো আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সামর্থ্য, দক্ষতা ও ব্যক্তিত্ব বিশ্বমঞ্চে তুলে ধরা এবং গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা।

বিজ্ঞান থেকে বিশ্বসুন্দরীর মঞ্চে
ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা সামানজার সাঈদ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এ বছরের এপ্রিলে গ্র্যাজুয়েশন শেষ করার পর কৌতূহলবশত মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় নাম লেখান।

প্রথমবার অংশ নিয়েই বিজয়ী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে শুধু চেষ্টা করে দেখতে চেয়েছিলেন। একের পর এক ধাপ পেরিয়ে যখন মুকুট জিতলেন, তখনও বিষয়টি তাঁর কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল।

শুধু সৌন্দর্য নয়, ব্যক্তিত্বেরও পরীক্ষা
বিজয়ী হওয়ার পর আন্তর্জাতিক উপস্থাপনা, ব্যক্তিত্ব উন্নয়ন ও গ্রুমিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন সামানজার। তাঁর মতে, এই প্রতিযোগিতা কেবল বাহ্যিক সৌন্দর্যের নয়; এখানে ব্যক্তিত্ব, চিন্তাভাবনা, আত্মপ্রকাশের ক্ষমতা ও সামাজিক দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এই অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত ও আত্মবিশ্বাসী করেছে।

নাচ, গান, খেলাধুলা ও অভিনয়ের স্বপ্ন

সামানজার চার বছর ধরে কথক ও ভরতনাট্যম শিখেছেন। গান, নাচ ও খেলাধুলার প্রতিও তাঁর আগ্রহ রয়েছে। পড়াশোনার ব্যস্ততায় কিছুদিন এসব শখ থেকে দূরে থাকলেও ভবিষ্যতে আবার নিয়মিত চর্চায় ফিরতে চান।

অভিনয়ে আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের প্রস্তাব পেলে অভিনয়ে কাজ করতে আগ্রহী বলে জানান এই তরুণী।

অবসরে চলচ্চিত্র দেখতে ভালোবাসেন সামানজার। পাশাপাশি বাস্কেটবল ও টেবিল টেনিস খেলতেও স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের নতুন মুখ
গত ১১ জুলাই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। তিনি বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকার উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর। শীর্ষ পাঁচে আরও ছিলেন আয়শা রহমান ও যুক্তা ভৌমিক।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থেকে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে উঠে আসা সামানজারের এই যাত্রা এখন বাংলাদেশের জন্য নতুন এক সম্ভাবনার গল্প হয়ে উঠেছে।
সানা/আপ্র/৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই