গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভুলগুলো না হলে জীবন আরও স্মুথ হতে পারত: শাকিব খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:২১ এএম ২০২৬
ভুলগুলো না হলে জীবন আরও স্মুথ হতে পারত: শাকিব খান
ছবি

শাকিব খান

প্রেম, বিয়ে, সংসার ও বাবা হওয়া—সব কিছু মিলিয়ে শাকিব খানের ব্যক্তিজীবন বরাবরই ছিল ভক্ত ও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের জীবনের ‘অপূর্ণ প্রেম’-এর গল্প শোনান শাকিব। 

 

জীবনে কোনো ভুল করেছেন কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব খান অকপটে স্বীকার করেন, জীবনে অনেক ভুল করেছেন তিনি। তবে সেসব ভুলের বিস্তারিত অবশ্য প্রকাশ করেননি। 

শাকিব খান বলেন, “অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার, বলছি। অনেক সময় পেছনে ফিরে তাকালে আফসোস লাগে।” 

 

কেন এমন ভুল হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওই যে—কপাল। 

 

সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।” অতীতের এসব ঘটনা এখনো তাকে ভাবায় বলেও জানান শাকিব। তার ভাষায়, “নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। 

 

কিন্তু কী আর করব? অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, আমাদের হাতে নেই। তবে যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে-শুনে সেটা করা যায় না।” 

 

সাক্ষাৎকারে ইঙ্গিতপূর্ণভাবে তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। এ বিষয়ে শাকিব খানের স্পষ্ট উত্তর, “তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি। তবে তাদের সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলি।”


সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা অতিরঞ্জিত খবর নিয়েও কথা বলেন শাকিব খান। তার দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

 

এমনকি এমন অনেক ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্ক নেই। 

 

এসব অতিরঞ্জিত প্রচারণার কারণেই বর্তমানে অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন বলেও জানান এই অভিনেতা। ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা ও নানা ধরনের গুঞ্জন তাকে অনেক সময় অস্বস্তিতে ফেলে বলেও ইঙ্গিত দেন তিনি। 

 

এদিকে আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে বেশ আশাবাদী শাকিব খান। 

 

চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। নতুন এই সিনেমা ঘিরে দর্শকদের প্রত্যাশার মধ্যেই নিজের জীবনের আগামী দিনগুলো নিয়ে ইতিবাচক থাকার কথা জানান তিনি।

ডিসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই