গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাঁচ বছর পর সিনেমার গানে ফিরলেন আগুন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৪০ পিএম, ০৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:২২ এএম ২০২৬
পাঁচ বছর পর সিনেমার গানে ফিরলেন আগুন
ছবি

ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের গানে নব্বইয়ের দশকে নিজের স্বতন্ত্র কণ্ঠের মাধ্যমে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন সংগীতশিল্পী আগুন। বিশেষ করে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি সিনেমার জনপ্রিয় গানে তার কণ্ঠ আজও শ্রোতাদের মনে গেঁথে আছে। তবে দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের গানে নিয়মিত নন আগুন। 

 

সর্বশেষ ২০২১ সালে ‘শত্রু’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এরপর কেটে গেছে প্রায় পাঁচ বছর। এবার দীর্ঘ বিরতি শেষে আবারও সিনেমার গানে ফিরলেন এই শিল্পী। 

সম্প্রতি নির্মাতা মোস্তাফিজুর রহমান বাবুর ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আগুন। গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন আনোয়ার শিকদার টিটন। এতে আগুনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা।


গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক আনোয়ার শিকদার টিটন বলেন, ‘আগুন আমাদের দেশের চলচ্চিত্রের সোনালি দিনের একজন গায়ক। গানটি করার সময় থেকেই তার কথা মাথায় ছিল। 

 

পরে সুর ও সংগীতের কাজ শেষ করে তাকে গানটি পাঠাই। তিনিও গানটি পছন্দ করেন। এরপর বেশ আনন্দ নিয়েই রেকর্ডিং করেছেন।’ উল্লেখ্য, সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গান দিয়ে চলচ্চিত্রে আগুনের অভিষেক। প্রথম সিনেমার গানেই তিনি শ্রোতাদের নজর কাড়েন। 

 

এরপর একের পর এক জনপ্রিয় সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আগুনের কণ্ঠে উল্লেখযোগ্য সিনেমার গান রয়েছে ‘দোলা’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘আশা ভালোবাসা’, ‘মায়ের অধিকার’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘এই ঘর এই সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘প্রেম পিয়াসী’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’, ‘১ টাকার বউ’ ও ‘আমার আছে জল’সহ আরও অনেক সিনেমায়।

ডিসি/আপ্র/০৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই