গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাহি আসছেন তিন রূপে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:২২ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০৭ এএম ২০২৬
মাহি আসছেন তিন রূপে
ছবি

সামিরা খান মাহি

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। একক ও ধারাবাহিক নাটকে তার উপস্থিতি এবং জনপ্রিয়তা বেশ। নতুন তিনটি কাজ নিয়ে প্রস্তুত অভিনেত্রী। 

 

এর মধ্যে দুটি মিনি সিরিজ, আর একটি একক নাটক। জানা গেছে, সিরিজ দুটির নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’। এর মধ্যে পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গল্প নিয়ে ‘কর্মফল’ নির্মাণ করেছেন মহিন খান। 

 

এই সিরিজে মাহির পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুর মতো একঝাঁক গুণী শিল্পী। 

 


এদিকে, ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। অবশ্য এই সিরিজে মাহির সহশিল্পী কারা থাকছেন তা এখনই প্রকাশ করা হয়নি। সিরিজ দুটি খুব শিগগিরই ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। 

অন্যদিকে মাহির দুই নতুন মিনি সিরিজ আসার খবরের মাঝে তার নতুন একটি নাটক মুক্তির খবর মিলল। রোম্যান্টিক ঘরানার সেই নাটকটির নাম ‘কথা দিলাম’।  

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। ইউটিউবে অবমুক্ত করা হবে নাটকটি। সব মিলিয়ে এই তিনটি কনটেন্টে তিন রূপে মাহিকে দেখার অপেক্ষায় দর্শক।

ডিসি/আপ্র/১৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই