গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কুমিরের আক্রমণে কুকুরের মৃত্যু নিয়ে তদন্ত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬ পিএম, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৭:৪১ এএম ২০২৬
কুমিরের আক্রমণে কুকুরের মৃত্যু নিয়ে তদন্ত
ছবি

কুমিরের আক্রমণে এই কুকুটির মৃত্যু হয় -ছবি সংগৃহীত

বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুজব ও বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে প্রশাসন তদন্ত শুরু করেছে।

গত ৮ এপ্রিল বিকেলে মাজারের দিঘিতে এ ঘটনা ঘটে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেউ কেউ দাবি করেন, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার হিসেবে পানিতে ফেলা হয়েছে বা তার পা বেঁধে রাখা ছিল। তবে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা এসব দাবি নাকচ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তাকর্মীদের ভাষ্য অনুযায়ী, একটি অসুস্থ ও আক্রমণাত্মক কুকুর ওই দিন আশপাশের কয়েকজনকে কামড় দেয়। পরে সেটিকে তাড়াতে গেলে কুকুরটি দৌড়ে দিঘির ঘাটে চলে যায় এবং সেখানে পড়ে যায়। এরপর দিঘিতে থাকা কুমিরটি কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়।

মাজারের নিরাপত্তাকর্মীর দাবি, কুকুরটি তাকে আঁচড় দিলে তিনি সরে গেলে সেটি পানিতে পড়ে যায়। পরে কুমিরের আক্রমণে কুকুরটির মৃত্যু ঘটে।

স্থানীয়দের ভাষ্য, কুকুরটি আগে থেকেই অসুস্থ ছিল এবং কয়েকজন মানুষ ও শিশুকে কামড় দেওয়ার ঘটনাও ঘটেছিল। ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ে, যার অনেকগুলোই ভিত্তিহীন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, এটি ছিল সম্পূর্ণ একটি দুর্ঘটনা, কোনো পরিকল্পিত ঘটনা নয়।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাটিচাপা দেওয়া কুকুরটির মরদেহ উত্তোলন করে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষার রিপোর্টের মাধ্যমে জানা যাবে কুকুরটি জলাতঙ্কসহ কোনো রোগে আক্রান্ত ছিল কি না।

জেলা প্রশাসক জানিয়েছেন, দিঘিতে জীবন্ত প্রাণী ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

মাজার কর্তৃপক্ষও জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনাজনিত হলেও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
সানা/আপ্র/১১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেড় হাত চওড়া, তবু তা পূর্ণাঙ্গ একটি বাড়ি
০৮ সেপ্টেম্বর ২০২৬

দেড় হাত চওড়া, তবু তা পূর্ণাঙ্গ একটি বাড়ি

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে দুটি ভবনের মাঝখানে সরু এক ফালি জমিতে তৈরি হয়েছে ব্যতিক্রমী এক বাড়ি। নাম ‘...

২২৮ বছরের রেস্তোরাঁয় খেয়েছেন ডিকেন্স, ম্যাডোনাও
০৮ সেপ্টেম্বর ২০২৬

২২৮ বছরের রেস্তোরাঁয় খেয়েছেন ডিকেন্স, ম্যাডোনাও

প্রখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স থেকে ‘পপ কুইন’ ম্যাডোনা—অতিথি তালিকায় এমন সব বিখ্যাত নাম থাকলে যে...

শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

শিশুর চেয়ে প্রবীণ বেশি, বদলে যাচ্ছে বিশ্বজনসংখ্যা

বিশ্ব জনসংখ্যার চিত্রে ঘটেছে এক ঐতিহাসিক পরিবর্তন। নথিভুক্ত ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বজুড়ে পাঁচ বছ...

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাত্র এক বাসিন্দার দেশ, আছে রাজা-মুদ্রা-পাসপোর্ট

সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি দুর্গ। আয়তন এতটাই কম যে প্রায় দুই টেনিস কোর্টের সঙ্গে তুলনা কর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই