গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামে আরো ১২ শিশুসহ মৃত্যু ৪৫০ ছাড়ালো

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৫ পিএম, ১৫ মে ২০২৬ | আপডেট: ১২:৫৩ এএম ২০২৬
হামে আরো ১২ শিশুসহ মৃত্যু ৪৫০ ছাড়ালো
ছবি

ফাইল ছবি

দেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। এর সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গ নিয়ে আরো ১২ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শুক্রবার (১৫ মে) দৈনিক বুলেটিনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, নতুন করে মারা যাওয়াদের মধ্যে আটজন নিশ্চিত হামে মারা গেছে। আর বাকি চারজন মারা গেছে উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ১১১ শিশুর শরীরে হাম শনাক্ত করা গেছে। আর এক হাজার ১৯২ শিশুর উপসর্গ মিলেছে।

গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা সাত হাজার ৪১৬ জন। একই সময়ে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
সানা/আপ্র/১৫/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই