গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

প্রথমবারের মতো স্মার্টফোন উন্মোচন করলো আয়ানিও

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:২৫ এএম ২০২৬
প্রথমবারের মতো স্মার্টফোন উন্মোচন করলো আয়ানিও
ছবি

ছবি সংগৃহীত

প্রযুক্তি ডেস্ক: এক্সপেরিয়া প্লে ফোনটির কথা মনে পড়ে? সেই ফোনই যেন আবার ফিরে এসেছে। নভেম্বরের শুরুতে টিজার ভিডিও প্রকাশের পর নিজেদের প্রথম স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে হ্যান্ডহেল্ড গেইমিং কম্পিউটার ও মিনি পিসির চীনা ব্র্যান্ড আয়ানিও।


অনুমানের সঙ্গে মিল রেখে ‘পকেট প্লে’ নামের এ ফোনে রয়েছে একটি স্লাইডিং ডিজাইন, যা ডিভাইসটিকে ‘গাব্দা চেহারার’ স্মার্টফোন থেকে পূর্ণাঙ্গ এক গেইমিং হ্যান্ডহেল্ডে রূপান্তরিত করেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।


গেইমিং মোডে ফোনটিতে রয়েছে পূর্ণাঙ্গ এক কন্ট্রোলার সেটআপ, ডি-প্যাড, এবিএক্সওয়াই বাটন ও চারটি শোল্ডার বাটন। তবে ফোনটিতে এক্সপেরিয়া প্লে-এর পুরানো নকশাকে আধুনিক রূপ দিতে দুটি টাচপ্যাড যোগ করেছে আয়ানিও। এসব টাচপ্যাড তাদের আসন্ন ফ্ল্যাগশিপ হ্যান্ডহেল্ড ‘নেক্সট ২’ ডিভাইসেও দেখা যাবে।


আয়ানিও বলেছে, এসব টাচপ্যাডকে ভার্চুয়াল জয়স্টিক বা নিজের মতো করে কাস্টমাইজ করে ইনপুট বাটন হিসেবে ব্যবহার করা যাবে। পকেট প্লে-এর বিস্তারিত স্পেসিফিকেশন এখনও প্রকাশ করেনি কোম্পানিটি। তবে ডিভাইসটিতে থাকা বিভিন্ন স্লট দেখে মনে হচ্ছে এতে বাড়ানো যায় এমন স্টোরেজের সুবিধা থাকতে পারে।


পকেট প্লে মূলত আয়ানিও’র স্মার্টফোন জগতে প্রথম পদচারণা, যেখানে বিশেষভাবে মোবাইল গেইমিংকে গুরুত্ব দিয়েছে চীনা কোম্পানিটি। তবে বাজারে টিকে থাকতে হলে স্মার্টফোনটিকে ‘রেডম্যাজিক ১০ প্রো’ বা ‘আসুস আরোজি ফোন’ সিরিজের মতো গেইমনির্ভর স্মার্টফোনের পাশাপাশি শক্তিশালী গেইম চালাতে পারে এমন নতুন আইফোন ও স্যামসাং গ্যালাক্সির মতো ফোনের সঙ্গেও প্রতিযোগিতা করতে হবে।


খুব শিগগিরই অনলাইন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘কিকস্টার্টার’-এ পকেট প্লে স্মার্টফোনটি চালু করবে। তবে এখনও পর্যন্ত এর দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।


সানা/ওআ/আপ্র১৫/১২/২০২৫






সংশ্লিষ্ট খবর

বিশ্ব জ্বালানিতে নতুন যুগ, পারমাণবিক শক্তিকে ছাড়াল সৌরবিদ্যুৎ
২৯ অক্টোবর ২০২৬

বিশ্ব জ্বালানিতে নতুন যুগ, পারমাণবিক শক্তিকে ছাড়াল সৌরবিদ্যুৎ

বিশ্বের বিদ্যুৎ উৎপাদনে বড় পরিবর্তন ঘটাচ্ছে সৌরশক্তি। উৎপাদন সক্ষমতা ও ব্যবহারের দ্রুত সম্প্রসারণের...

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
২৬ অক্টোবর ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে ব্যক্তিগত কথোপকথন ও পরিচিত ব্যক্তিদের তথ্য ঝুঁকিতে পড়তে পারে। শুধু...

পাসওয়ার্ড না দেখেই এআই এজেন্টের লগইন, নতুন সুবিধা চালু
২৪ অক্টোবর ২০২৬

পাসওয়ার্ড না দেখেই এআই এজেন্টের লগইন, নতুন সুবিধা চালু

অনলাইনে কেনাকাটা, টিকিট বুকিং কিংবা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্টকে অ্য...

তিন দশকের খুনের রহস্য ভাঙলো জিনগত বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা
২৪ অক্টোবর ২০২৬

তিন দশকের খুনের রহস্য ভাঙলো জিনগত বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা

যুক্তরাষ্ট্রে তিন দশক আগের একটি অমীমাংসিত হত্যা মামলার প্রধান আসামিকে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে