গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

পাসওয়ার্ড না দেখেই এআই এজেন্টের লগইন, নতুন সুবিধা চালু

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৩:১১ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:০৪ এএম ২০২৬
পাসওয়ার্ড না দেখেই এআই এজেন্টের লগইন, নতুন সুবিধা চালু
ছবি

কোনও ওয়েবসাইটে লগইন করতে হলে এআই এজেন্ট প্রথমে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য ব্যবহারের অনুমতি চাইবে -ছবি সংগৃহীত

অনলাইনে কেনাকাটা, টিকিট বুকিং কিংবা বিভিন্ন ওয়েবসাইটে কাজ করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তার এজেন্টকে অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ দিতে গিয়ে ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ডের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। এ সমস্যা কমাতে ‘ওয়ান পাসওয়ার্ড ফর এজেন্টস’ নামে নতুন সেবা চালু করেছে পাসওয়ার্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়ান পাসওয়ার্ড। এর মাধ্যমে ব্যবহারকারীর অনুমতি নিয়ে এআই এজেন্ট বিভিন্ন অ্যাকাউন্টে প্রবেশ করে কাজ করতে পারবে, কিন্তু সংরক্ষিত পাসওয়ার্ড সরাসরি দেখতে বা সংগ্রহ করতে পারবে না।

ওয়ান পাসওয়ার্ড মূলত একটি পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা। এতে ব্যবহারকারীরা বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবার পাসওয়ার্ডসহ গোপন তথ্য নিরাপদে সংরক্ষণ করতে পারেন। এআই এজেন্টকে দিয়ে কোনো ওয়েবসাইটে কাজ করাতে গেলে সাধারণত ব্যবহারকারীকে নিজে লগইন করতে হয়, অথবা এজেন্টের কথোপকথনে পাসওয়ার্ড দিতে হয়। দ্বিতীয় পদ্ধতিতে পাসওয়ার্ডের অনুলিপি এআই ব্যবস্থার কাছে থেকে যাওয়ার আশঙ্কা থাকে।

নতুন সেবাটিতে এ ঝুঁকি এড়াতে ব্যবহারকারীর অনুমতি নিয়ে পাসওয়ার্ড গোপন রেখেই এআই এজেন্টকে অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

ওয়ান পাসওয়ার্ড ফর এজেন্টসের মাধ্যমে কোনো ওয়েবসাইটে লগইন করতে হলে এআই এজেন্ট প্রথমে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের তথ্য ব্যবহারের অনুমতি চাইবে। ব্যবহারকারী নিজের যন্ত্রে অনুরোধটি পর্যালোচনা করে কোন অ্যাকাউন্টের তথ্য কেন প্রয়োজন, তা দেখতে পারবেন। অনুমতি দেওয়ার পর ওয়ান পাসওয়ার্ড সরাসরি সংশ্লিষ্ট ওয়েবসাইটের লগইন ফর্মে পাসওয়ার্ড বসিয়ে দেবে। ফলে পাসওয়ার্ডটি এআই এজেন্টের কাছে পাঠানোর প্রয়োজন হবে না।

লগইন সম্পন্ন হওয়ার পরও পাসওয়ার্ড এজেন্টের নাগালের বাইরে থাকবে। ফলে এজেন্ট সেটি পড়তে বা পরবর্তী সময়ে পুনরায় ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিটি সেশনে অ্যাকাউন্টের তথ্য ব্যবহারের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হবে। সেই অনুমতি নির্দিষ্ট অ্যাকাউন্টের অনুমোদিত তথ্য ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং পরবর্তী সেশনে কার্যকর হবে না। ওয়ান পাসওয়ার্ডের নিয়ন্ত্রিত নিরাপদ সংযোগপথে পাসওয়ার্ড ও একবার ব্যবহারযোগ্য বহুমাত্রিক পরিচয় যাচাইয়ের সংকেত সরবরাহ করা হয়। ফলে এসব তথ্য সরাসরি এআই মডেলের কাছে প্রকাশিত হয় না।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে মেটার মিউজ, ক্লড ডুয়েট, চ্যাটজিপিটি ওয়ার্ক ও ডটস, গ্রক বট এবং টাউনে ওয়ান পাসওয়ার্ড ব্যবহার করা যায়। এসব এআই এজেন্টের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অ্যাকাউন্টের তথ্য ব্যবহারের অনুমতি দিতে পারবেন ব্যবহারকারীরা।

ওয়ান পাসওয়ার্ডের দাবি, এ প্রক্রিয়ায় পাসওয়ার্ড, ব্যবহারকারীর নাম ও বহুমাত্রিক পরিচয় যাচাইয়ের সংকেত এআই এজেন্টের নাগালের বাইরে থাকে। ফলে এআই ব্যবস্থার মাধ্যমে এসব গোপন তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি কমে।

নতুন সুবিধাটি ব্যবহারের জন্য অতিরিক্ত কোনো ফি দিতে হবে না। ওয়ান পাসওয়ার্ডের ওয়েবসাইটে নিবন্ধিত ব্যক্তিগত ও পারিবারিক হিসাবের গ্রাহকেরা এ সুবিধা পাবেন। তবে বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডায় নিবন্ধিত হিসাবের জন্য সুবিধাটি চালু হয়নি। বিভিন্ন এআই এজেন্টের সঙ্গে সংযোগের সুবিধাও পর্যায়ক্রমে চালু হচ্ছে। তাই সব প্ল্যাটফর্মে একসঙ্গে এটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে না।
সানা/আপ্র/২৪/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তিন দশকের খুনের রহস্য ভাঙলো জিনগত বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা
২৪ অক্টোবর ২০২৬

তিন দশকের খুনের রহস্য ভাঙলো জিনগত বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা

যুক্তরাষ্ট্রে তিন দশক আগের একটি অমীমাংসিত হত্যা মামলার প্রধান আসামিকে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলি...

পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা
২৪ অক্টোবর ২০২৬

পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্...

দক্ষিণ এশিয়ায় প্রথম যাত্রীবাহী ড্রোন চালুর পথে শ্রীলঙ্কা
২২ অক্টোবর ২০২৬

দক্ষিণ এশিয়ায় প্রথম যাত্রীবাহী ড্রোন চালুর পথে শ্রীলঙ্কা

দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো যাত্রীবাহী ড্রোন সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা। এ উদ্যোগের অংশ...

প্রযুক্তি ও ধনকুবেরদের নিয়ন্ত্রণে বিশ্ব, বাড়ছে নতুন ঝুঁকি
২২ অক্টোবর ২০২৬

প্রযুক্তি ও ধনকুবেরদের নিয়ন্ত্রণে বিশ্ব, বাড়ছে নতুন ঝুঁকি

ভূরাজনীতি থেকে সংস্কৃতি - বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো, তথ্যপ্রবাহ ও সৃজনশীলতার ওপর প্রযুক্তি ধনক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে