গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

ওভারটেক করতে গিয়ে খাদে বাস, নিহত তিন, আহত ১৬

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ

প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:০৫ এএম ২০২৬
ওভারটেক করতে গিয়ে খাদে বাস, নিহত তিন, আহত ১৬
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে পানিভর্তি খাদে পড়ে গেছে যাত্রীবাহী দর্শনা পরিবহনের একটি বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৬ জন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। অতিরিক্ত গতির কারণে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পার হয়ে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা আহত ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া ঘটনাস্থলেই পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনায় আহত ১৬ জন হলেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তাঁরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।
সানা/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আপত্তি উপেক্ষা করে বাউল গানের আসর, অংশ নিলেন নারী শিল্পীরাও
২৪ অক্টোবর ২০২৬

আপত্তি উপেক্ষা করে বাউল গানের আসর, অংশ নিলেন নারী শিল্পীরাও

সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয় একটি গোষ্ঠীর আপত্তি ও অভিযোগ ঘিরে তৈরি হওয়া জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ...

বগুড়া কারাগারে অসুস্থ যুবলীগ নেতার মৃত্যু, চিকিৎসা নিয়ে স্ত্রীর অভিযোগ
২৪ অক্টোবর ২০২৬

বগুড়া কারাগারে অসুস্থ যুবলীগ নেতার মৃত্যু, চিকিৎসা নিয়ে স্ত্রীর অভিযোগ

বগুড়ার ধুনট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (৪৫) কারাবন্দি অবস্থায় মারা গেছেন। গত বৃহ...

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, বাতিল হচ্ছে রিসোর্টের বুকিং
২৩ অক্টোবর ২০২৬

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, বাতিল হচ্ছে রিসোর্টের বুকিং

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে সড়ক অবরোধ অব্যাহত থাকায় রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং বাতিল হতে...

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
২৩ অক্টোবর ২০২৬

কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে