গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

নিরাপত্তাঝুঁকিতে ঢাকা থেকে ১৪১ ফ্লাইট বাতিল, আটকা ২১ হাজার ৯৩৩ যাত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৩৫ এএম ২০২৬
নিরাপত্তাঝুঁকিতে ঢাকা থেকে ১৪১ ফ্লাইট বাতিল, আটকা ২১ হাজার ৯৩৩ যাত্রী
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে নিরাপত্তাঝুঁকিতে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। গত ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মোট ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে আটকা পড়েছেন প্রায় ২১ হাজার ৯৩৩ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ শুক্রবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১১টায় এ তথ্য জানান।

তিনি বলেন, নিরাপত্তার কারণে বাতিল হওয়া ১৪১টি ফ্লাইটের মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারের ২৯টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইট রয়েছে।

কাওছার মাহমুদ বলেন, “পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
সানা/আপ্র/২৪/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ
২৪ অক্টোবর ২০২৬

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ওরফে র...

সাইবার ঝুঁকি মোকাবিলায় ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবা
২৪ অক্টোবর ২০২৬

সাইবার ঝুঁকি মোকাবিলায় ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবা

ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সুরক্ষা জোর...

সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, সরকারের জবাবদিহি দাবি শাহবাগে
২৪ অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, সরকারের জবাবদিহি দাবি শাহবাগে

সৌদি আরবে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের ব্যর্থ...

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষক পুলিশে
২৩ অক্টোবর ২০২৬

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষক পুলিশে

পাবনা জেলা সদরে আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে (১৬) যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে