গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

সাইবার ঝুঁকি মোকাবিলায় ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:১৯ এএম ২০২৬
সাইবার ঝুঁকি মোকাবিলায় ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবা
ছবি

ছবি সংগৃহীত

ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সুরক্ষা জোরদার করতে টানা ৩৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে ডিজিটাল ভূমিসেবার সার্ভার। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময়ে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট ব্যবহার করে কোনো সেবা নেওয়া যাবে না।

ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্টের ২২ অক্টোবরের জরুরি সাইবার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজিটাল ভূমিসেবার আওতায় রয়েছে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল, ইজারা ও বন্দোবস্ত, ভূমি রাজস্ব মামলা এবং ভূমি তথ্য ব্যাংক। এ ছাড়া জমির উত্তরাধিকার নির্ধারণের ক্যালকুলেটর, ভূমি-সংক্রান্ত আইন ও বিধি, বিভিন্ন ফরম এবং সেবা গ্রহণের নির্দেশিকাও রয়েছে।

বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের পর ভূমিসেবার জন্য কোনো ধরনের অর্থ পরিশোধ না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি ওয়েবসাইট তৈরির বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এতে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের সিস্টেমের নিরাপত্তা যাচাই ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে।

বিজিডি ই-গভ সার্টের পরামর্শ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে কোথায় কোথায় পিএইচপি ব্যবহার করা হচ্ছে, তা শনাক্ত করতে হবে। পাশাপাশি ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না, তা যাচাই করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিতে হবে।

এর আগে একই নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখার খবর সামনে আসে। এবার ডিজিটাল ভূমিসেবার সার্ভার বন্ধ রেখে নিরাপত্তা হালনাগাদের উদ্যোগ নেওয়া হলো। ফলে সরকারি গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।
সানা/আপ্র/২৪/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ
২৪ অক্টোবর ২০২৬

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ওরফে র...

নিরাপত্তাঝুঁকিতে ঢাকা থেকে ১৪১ ফ্লাইট বাতিল, আটকা ২১ হাজার ৯৩৩ যাত্রী
২৪ অক্টোবর ২০২৬

নিরাপত্তাঝুঁকিতে ঢাকা থেকে ১৪১ ফ্লাইট বাতিল, আটকা ২১ হাজার ৯৩৩ যাত্রী

সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে নিরাপত্তাঝুঁকিতে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী ফ্ল...

সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, সরকারের জবাবদিহি দাবি শাহবাগে
২৪ অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, সরকারের জবাবদিহি দাবি শাহবাগে

সৌদি আরবে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের ব্যর্থ...

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষক পুলিশে
২৩ অক্টোবর ২০২৬

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষক পুলিশে

পাবনা জেলা সদরে আবাসিক মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে (১৬) যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে