গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৩৫ এএম ২০২৬
অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি
ছবি

প্রতি রোববার অমিতাভ বচ্চন ‘জলসা’র উঠানে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন -ফাইল ছবি

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহু এলাকার বাংলো ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই ই-মেইলে গায়ক দিলজিৎ দোসাঞ্জের মুম্বাইয়ের কনসার্টেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও অন্য কর্মকর্তাদের কাছে পাঠানো ই-মেইলটি পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।

আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট হওয়ার কথা। হুমকির ই-মেইলে ওই দিন সেখানে বোমা বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে। একই ই-মেইলে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়েও বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এ ছাড়া ৩১ অক্টোবর শহরের একটি স্কুলে গ্রেনেড হামলার কথাও উল্লেখ করা হয়েছে। ই-মেইলে খালিস্তানপন্থী স্লোগান ছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

মুম্বাই পুলিশের জোন-১-এর উপকমিশনার মনীশ কালওয়ানিয়া জানান, বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের কার্যালয়ে একটি হুমকিমূলক ই-মেইল এসেছিল। তবে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। দাদর এলাকার কয়েকটি স্কুলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আগেও এসেছিল হুমকির ই-মেইল
এর আগে গত ২০ মার্চ মুম্বাই প্রেসক্লাবেও একই ধরনের হুমকিমূলক ই-মেইল এসেছিল বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ওই বার্তায় দাবি করা হয়েছিল, ভবনের ভেতরে বিষাক্ত গ্যাসভর্তি একাধিক ছোট বোমা রাখা হয়েছে, যেগুলো দুপুর ১টায় বিস্ফোরিত হবে। প্রাথমিকভাবে জানা যায়, ‘নিরজা আজমল খান’ নাম ব্যবহার করে ই-মেইলটি পাঠানো হয়েছিল। প্রেরকের দাবি ছিল, প্রেসক্লাব ভবনে বিষাক্ত গ্যাসভর্তি ৪২টি যন্ত্র বসানো হয়েছে। ভবনটি খালি করার আহ্বান জানিয়ে বার্তায় বলা হয়, এসব যন্ত্রের উদ্দেশ্য শুধু সম্পত্তির ক্ষতি করা।

সেই ই-মেইলে তামিলনাড়ুর রাজনীতি নিয়েও বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল। উদয়নিধি ও তাঁর পরিবারের বিরুদ্ধে ভোটব্যাংক হিসেবে ব্যবহারের অভিযোগ করেন প্রেরক। দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগমকে সমর্থনকারী নেতাদের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে গ্রেফতারের অভিযোগও তোলা হয়। প্রেরকের দাবি ছিল, বিষয়টি প্রকাশ্যে আনার চেষ্টা করতে গিয়ে তামিলনাড়ুর সংবাদমাধ্যমের বাধার মুখে তাঁরা অন্য রাজ্যে এসেছিলেন।

তবে আগের হুমকির ঘটনায়ও তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।
সানা/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঢাকের তালে নাতিকে নিয়ে নাচলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক
২৪ অক্টোবর ২০২৬

ঢাকের তালে নাতিকে নিয়ে নাচলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ভবানীপুরের মল্লিক বাড়ির শতবর্ষী দুর্গাপূজায় ঢাকের তালে নাতি কবিরকে নিয়ে...

তিন দশকের সুরসঙ্গী গিটারশিল্পী রাসেল খান আর নেই
২২ অক্টোবর ২০২৬

তিন দশকের সুরসঙ্গী গিটারশিল্পী রাসেল খান আর নেই

তিন দশকের বেশি সময় ধরে গিটারের সুরে দেশের বহু সংগীতশিল্পীকে সঙ্গ দেওয়া পরিচিত গিটারশিল্পী রাসেল খান...

‘বোহেমিয়ান ঘোড়া’সহ নেটফ্লিক্সে হইচইয়ের যতো কনটেন্ট
২২ অক্টোবর ২০২৬

‘বোহেমিয়ান ঘোড়া’সহ নেটফ্লিক্সে হইচইয়ের যতো কনটেন্ট

বাংলা ওটিটি প্লাটফর্ম হইচইয়ের সঙ্গে অংশীদারিত্বে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নে...

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
২২ অক্টোবর ২০২৬

শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি হোক বা বলিউড, রাশমিকা মান্দানার ব্যস্ততা ও সাফল্য সবখানেই। গত কয়েক বছরে বক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে