গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০০:৪৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:০৫ এএম ২০২৬
পিএইচপির নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা
ছবি

বুধবার রাত থেকে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ বা সীমিত করেছে

ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। ত্রুটির খবর প্রকাশ্যে আসার পর বুধবার (২২ অক্টোবর) রাত থেকে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ বা সীমিত করেছে। এর মধ্যেই লাখ লাখ সাইবার হামলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে।

এইচটিএমএল ও পাইথনের মতো পিএইচপিও ওয়েবসাইট তৈরির গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভাষা। বুধবার এর উন্নয়নকারীরা নিরাপত্তা ত্রুটি সংশোধন করে হালনাগাদ সংস্করণ প্রকাশ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ত্রুটিগুলো শনাক্ত করা হয়। ব্যবহারকারীদের দ্রুত নতুন সংস্করণে হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।

বেলজিয়ামের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইকিডো সিকিউরিটির সহপ্রতিষ্ঠাতা ম্যাডেলিন লরেন্স বলেন, ত্রুটিগুলো সংশোধনের জন্য পিএইচপির হালনাগাদ সংস্করণ প্রকাশের আগেই এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে আসে। এরপর থেকে এসব দুর্বলতা কাজে লাগিয়ে ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে। হামলা ঠেকাতে প্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের ওয়েবসাইট হালনাগাদ করছে।

তবে এই উদ্যোগের মধ্যেই বিপুলসংখ্যক সাইবার হামলার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার। বুধবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স বলেন, নিরাপত্তা ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রথম ৪৫ মিনিটে সাইবার হামলার চেষ্টা বেড়ে কয়েক হাজারে পৌঁছায়। দুই ঘণ্টার মধ্যে সংখ্যাটি কয়েক লাখে দাঁড়ায়। এখন তা আরো বেড়েছে।

জাপানের কয়েকটি প্রতিষ্ঠান বৃহস্পতিবার জানিয়েছে, জরুরি নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে তারা সাময়িকভাবে কিছু অনলাইন সেবা বন্ধ রেখেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আর্থিক প্রতিষ্ঠান মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ, উড়োজাহাজ পরিবহন সংস্থা এএনএ এবং ইস্ট জাপান রেলওয়ে। দেশটির অর্থ মন্ত্রণালয় ও আবহাওয়া সংস্থাও অনলাইন সেবা সীমিত করেছে।

ফ্রান্সের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান অরেঞ্জ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে পিএইচপিভিত্তিক ওয়েবসাইট ও সফটওয়্যারে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। চীনের অন্যতম বড় ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান টেনসেন্ট ক্লাউডও গ্রাহকদের পিএইচপির হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পিএইচপির নিরাপত্তা ত্রুটিকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি ইন্টারনেট সচল রাখতে ব্যবহৃত প্রোগ্রামিং প্রযুক্তির জন্য বড় পরীক্ষা। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বুধবার বলেন, ‘দীর্ঘ সময়ের মধ্যে এমন ঘটনা কখনো দেখিনি।’ তিনি বলেন, নিরাপত্তা বজায় রেখে রক্ষণাবেক্ষণ করা যায়, এমন ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব এ ঘটনা আবারো তুলে ধরেছে।

জার্মানির সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ফ্রাউনহোফার ইনোভেশন প্ল্যাটফর্মের বৈজ্ঞানিক পরিচালক হায়া শ্কুলম্যান এ ঘটনাকে গত দুই বছরের মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর অন্যতম বলে উল্লেখ করেছেন। এসব ঝুঁকিকে বাস্তব আখ্যা দিয়ে তিনি দ্রুত নিরাপত্তা ত্রুটি সংশোধনের আহ্বান জানিয়েছেন। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তিন দশকের খুনের রহস্য ভাঙলো জিনগত বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা
২৪ অক্টোবর ২০২৬

তিন দশকের খুনের রহস্য ভাঙলো জিনগত বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা

যুক্তরাষ্ট্রে তিন দশক আগের একটি অমীমাংসিত হত্যা মামলার প্রধান আসামিকে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলি...

দক্ষিণ এশিয়ায় প্রথম যাত্রীবাহী ড্রোন চালুর পথে শ্রীলঙ্কা
২২ অক্টোবর ২০২৬

দক্ষিণ এশিয়ায় প্রথম যাত্রীবাহী ড্রোন চালুর পথে শ্রীলঙ্কা

দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো যাত্রীবাহী ড্রোন সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা। এ উদ্যোগের অংশ...

প্রযুক্তি ও ধনকুবেরদের নিয়ন্ত্রণে বিশ্ব, বাড়ছে নতুন ঝুঁকি
২২ অক্টোবর ২০২৬

প্রযুক্তি ও ধনকুবেরদের নিয়ন্ত্রণে বিশ্ব, বাড়ছে নতুন ঝুঁকি

ভূরাজনীতি থেকে সংস্কৃতি - বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো, তথ্যপ্রবাহ ও সৃজনশীলতার ওপর প্রযুক্তি ধনক...

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চেনার সহজ উপায়
১৮ অক্টোবর ২০২৬

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চেনার সহজ উপায়

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহারের জন্য গুগল ক্রোম অত্যন্ত জনপ্রিয় একটি ব্রাউজার। এই জনপ্রিয়তাকে কাজে ল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে