গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৯ জুলাই ২০২৬

মেনু

দশ বছরের ধাঁধা সমাধান করল চীনা এআই

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬ পিএম, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৪১ এএম ২০২৬
দশ বছরের ধাঁধা সমাধান করল চীনা এআই
ছবি

ছবি সংগৃহীত

দশ বছর ধরে অমীমাংসিত থাকা একটি জটিল গাণিতিক সমস্যার সমাধান করেছে চীনের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা। মানুষের কোনো সহায়তা ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে এই সমাধান বের করেছে সিস্টেমটি, যা গণিত গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বীজগণিতের এ সমস্যাটি ২০১৪ সালে ড্যান অ্যান্ডারসন উত্থাপন করেছিলেন। সম্প্রতি চীনের পেইচিং ইউনিভার্সিটি-এর একদল গবেষক উন্নত এআই ব্যবস্থার মাধ্যমে সমস্যাটির সমাধান খুঁজে বের করেন। সিস্টেমটি কয়েক দশকের গাণিতিক তথ্য বিশ্লেষণ করে নিজেই সমাধান তৈরি ও যাচাই করেছে।

গবেষকরা জানিয়েছেন, এই কাঠামোর মাধ্যমে ‘কমিউটেটিভ অ্যালজেব্রা’র একটি অমীমাংসিত সমস্যার সমাধান এবং তার প্রমাণ স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা সম্ভব হয়েছে। তবে গবেষণাটি এখনো বিশেষজ্ঞদের আনুষ্ঠানিক পর্যালোচনার মধ্যে যায়নি।

গবেষণায় ব্যবহৃত এআই ব্যবস্থাটি মানুষের মতো করে সমস্যার সমাধানের কৌশল অনুসরণ করে। এতে ‘রেথলাস’ নামের যুক্তিনির্ভর পদ্ধতি সম্ভাব্য সমাধান তৈরি করে এবং ‘আর্কন’ নামের আরেকটি সিস্টেম তা যাচাই করে। এ প্রক্রিয়ায় ‘লিন ৪’ নামের একটি প্রোগ্রামিং কাঠামো ব্যবহার করা হয়, যেখানে বিপুলসংখ্যক গাণিতিক উপপাদ্য ও সংজ্ঞা সংরক্ষিত রয়েছে।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লেগেছে মাত্র ৮০ ঘণ্টা এবং এতে মানুষের কোনো গাণিতিক হস্তক্ষেপের প্রয়োজন হয়নি। তবে বিশেষজ্ঞের সহায়তা থাকলে এ সময় আরো কমানো সম্ভব বলে উল্লেখ করা হয়েছে।

বিশ্বজুড়ে বর্তমানে গাণিতিক সমস্যা সমাধানে বিভিন্ন এআই ব্যবস্থাকে প্রশিক্ষণ দেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রে এখনো মানুষের তত্ত্বাবধান প্রয়োজন হয়। এ প্রেক্ষাপটে চীনা গবেষকদের এ উদ্যোগ স্বয়ংক্রিয় গণিত গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

গবেষক দলটির মতে, এ ধরনের প্রযুক্তি ভবিষ্যতে গণিত গবেষণাকে আরো দ্রুত, নির্ভুল ও স্বয়ংক্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সানা/ডিসি/আপ্র/১৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রাজধানীর সড়কে বসছে আরো ১ হাজার স্মার্ট ক্যামেরা
২৮ জুলাই ২০২৬

রাজধানীর সড়কে বসছে আরো ১ হাজার স্মার্ট ক্যামেরা

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরো আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামের...

এআই-নির্ভর ভিডিওতে আয়ের সুযোগ কমাচ্ছে ইউটিউব
২৮ জুলাই ২০২৬

এআই-নির্ভর ভিডিওতে আয়ের সুযোগ কমাচ্ছে ইউটিউব

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিম্নমানের ও বিভ্রান্তিকর ভিডিওর বিস্তার ঠেকাতে নীতিমালায় বড় পরি...

হোয়াটসঅ্যাপে আসছে পাসওয়ার্ডভিত্তিক নতুন নিরাপত্তা ব্যবস্থা
২৭ জুলাই ২০২৬

হোয়াটসঅ্যাপে আসছে পাসওয়ার্ডভিত্তিক নতুন নিরাপত্তা ব্যবস্থা

ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপত্তা আরো শক্তিশালী করতে নতুন একটি সুরক্ষা ব্যবস্থা আনতে কাজ করছে মেটা...

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ আনছে ফেসবুক
২৫ জুলাই ২০২৬

বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ আনছে ফেসবুক

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনা মূল্যে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ‘ফে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শিল্পী বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ এখন প্রতিবাদের ভাষা

‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটি সিলেটের এক শিক্ষিকাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া সমালোচনার বিরুদ্ধে দেশজুড়ে শিক্ষকদের সংহতির প্রতীক হয়ে উঠেছে। গানটির গায়ক মেজবাহ রহমান বলেন, “আমাদের এই গানটি যে অন্যায্য সমালোচনার বিরুদ্ধে একটি বড় সামাজিক আন্দোলনের ভাষা হয়ে উঠবে, তা কখনো ভাবিনি। গানটি মূলত প্রকৃতিকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু যেভাবে এটি ছড়িয়ে পড়েছে, তাতে এখন এটি অনেকের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে।” প্রিয় পাঠক, আপনি কি মনে করেন গানটি সত্যিই প্রতিবাদের চূড়ান্ত পর্যায়ে এসেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে