গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

টিকটকে ডেবিট কার্ডে দ্রুত আয়ের সুবিধা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮ পিএম, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:২০ এএম ২০২৬
টিকটকে ডেবিট কার্ডে দ্রুত আয়ের সুবিধা
ছবি

ছবি সংগৃহীত

 শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক কনটেন্ট নির্মাতাদের আয় দ্রুত ও সহজে নগদে রূপান্তরের জন্য নতুন ডেবিট কার্ড চালু করেছে। বৈশ্বিক পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা-এর সঙ্গে যৌথভাবে তৈরি এই কার্ডের মাধ্যমে নির্মাতারা তাদের উপার্জিত অর্থ আরো দ্রুত হাতে পাবেন।

নতুন এ ব্যবস্থায় টিকটক লাইভ সেশনে পাওয়া ভার্চুয়াল উপহারগুলো সহজে ও দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যাবে। এতে সাধারণত যে দীর্ঘ সময় পেমেন্ট ক্লিয়ার হতে লাগে, তা কমে আসবে বলে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে যুক্তরাজ্যে পরীক্ষামূলক পর্যায়ে চালুর পর এখন কার্ডটি ধীরে ধীরে আরো ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। কর্তৃপক্ষের মতে, এটি দ্রুত বর্ধনশীল ‘ক্রিয়েটর ইকোনমি’কে শক্তিশালী করবে এবং ডিজিটাল উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা সহজ করবে।

টিকটক–এর লাইভ সেকশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্ল্যাটফর্মটি রিয়েল টাইমে কনটেন্ট নির্মাতা ও দর্শকদের সংযুক্ত করছে এবং নতুন এ কার্ড সেই অর্থনৈতিক ব্যবস্থাকে আরো গতিশীল করবে।

ভিসা–এর এক জরিপে দেখা গেছে, প্রায় অর্ধেক কনটেন্ট নির্মাতা সময়মতো পেমেন্ট না পাওয়ায় ব্যবসায়িক চাপ অনুভব করেন। এছাড়া অনেকেই অর্থপ্রবাহের সমস্যার কারণে নতুন সুযোগ হারান বলে জানিয়েছেন।

নতুন এ ডেবিট কার্ডের মাধ্যমে নির্মাতারা উপার্জিত অর্থ দ্রুত খরচ, পরিকল্পনা ও পুনঃবিনিয়োগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
সানা/ডিসি/আপ্র/২২/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এই যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
০১ জুলাই ২০২৬

এই যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

তথ্যপ্রযুক্তির এই যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্...

গাছের পাতায় মিললো আধুনিক শহর তৈরির গোপন নকশা
৩০ জুন ২০২৬

গাছের পাতায় মিললো আধুনিক শহর তৈরির গোপন নকশা

পড়ার ঘরের টেবিলে কিংবা বারান্দার কোণে রাখা ছোট্ট একটি গাছ। টবের ভেতর গোল গোল সবুজ পাতা নিয়ে চুপচাপ...

‘ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড’
৩০ জুন ২০২৬

‘ঢাকার ১৯ গুরুত্বপূর্ণ মোড়ে এআই ক্যামেরা, দেড় হাজার মামলা রেকর্ড’

রাজধানীতে বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে জানিয়ে...

৩২ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়লো টিয়া স্পুডলস
২৯ জুন ২০২৬

৩২ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়লো টিয়া স্পুডলস

যুক্তরাষ্ট্রের এক টিয়া পাখি ‘স্পুডলস’ ৩২ বছর ৮৬ দিন বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত টিয়া পাখি হিসেবে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই