গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এআই বিনিয়োগে মেটার বড় কর্মী ছাঁটাই পরিকল্পনা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০২:২৬ এএম ২০২৬
এআই বিনিয়োগে মেটার বড় কর্মী ছাঁটাই পরিকল্পনা
ছবি

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়াতে গিয়ে কর্মী ছাঁটাইয়ের বড় পরিকল্পনা নিয়েছে প্রযুক্তি কোম্পানি মেটা। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে।

কোম্পানির অভ্যন্তরীণ এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বর্তমানে চলমান বহু শূন্য পদের নিয়োগ প্রক্রিয়াও স্থগিত রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এআই প্রযুক্তির কারণে কাজের ধরনে বড় পরিবর্তন আসছে। তার মতে, এখন একজন কর্মীই এমন কাজ করতে সক্ষম, যা আগে একটি বড় দলের প্রয়োজন হতো।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এআই প্রকল্পসহ বিভিন্ন খাতে ব্যয় ব্যাপকভাবে বাড়িয়েছে মেটা। শুধু এআই খাতেই প্রায় ১৩৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে, যা আগের কয়েক বছরের সম্মিলিত ব্যয়ের কাছাকাছি।

ইতোমধ্যে দুই ধাপে প্রায় দুই হাজার কর্মী ছাঁটাই করেছে কোম্পানিটি। নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে এটি ২০২৩ সালের পর সবচেয়ে বড় ছাঁটাই হিসেবে বিবেচিত হবে।

মেটা সম্প্রতি কর্মীদের কাজের কম্পিউটার ব্যবহার ও কার্যক্রম পর্যবেক্ষণের সিদ্ধান্তও নিয়েছে, যা নিয়ে কর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, এআই অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর কারণে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও কর্মী কমাচ্ছে। অ্যামাজন, ওরাকলসহ বিভিন্ন কোম্পানি ইতোমধ্যে হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। মাইক্রোসফটও দীর্ঘদিন কর্মরত কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এআইনির্ভর প্রযুক্তির প্রসারের ফলে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মসংস্থানের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে।


সানা/ডিসি/আপ্র/২৫/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই