গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নতুন এআই মডেলে বিশ্বমানের বুদ্ধিমত্তার দাবি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১৭ এএম ২০২৬
নতুন এআই মডেলে বিশ্বমানের বুদ্ধিমত্তার দাবি
ছবি

ছবি সংগৃহীত

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক বাজারে নতুন দুটি শক্তিশালী এআই মডেল উন্মোচন করেছে, যেগুলোতে ‘বিশ্বমানের’ বুদ্ধিমত্তা থাকার দাবি করেছে কোম্পানিটি। ‘ভি৪ প্রো’ ও ‘ভি৪ ফ্ল্যাশ’ নামের এই দুটি মডেল উন্মুক্ত বা ওপেন সোর্স হিসেবে প্রকাশ করা হয়েছে, ফলে ব্যবহারকারীরা চাইলে এর কোড ডাউনলোড করে নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প খরচে বড় মেমোরি ও উন্নত সক্ষমতা নিয়ে আসা এসব মডেলের মাধ্যমে ডিপসিক সরাসরি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। এর আগে প্রায় এক বছর আগে অ্যাপলের মার্কিন অ্যাপ স্টোরে শীর্ষস্থানে উঠে ব্যাপক আলোচনায় আসে প্রতিষ্ঠানটি।

ডিপসিক জানিয়েছে, তাদের নতুন মডেল ১০ লাখ ‘কনটেক্সট লেংথ’ ব্যবহারের সক্ষমতা রাখে। কনটেক্সট লেংথ বলতে বোঝায়, একটি এআই মডেল একসঙ্গে কত শব্দ বা টোকেন মনে রাখতে পারে। এই সক্ষমতা যত বেশি হয়, দীর্ঘ আলাপচারিতায় তত বেশি প্রাসঙ্গিক ও নির্ভুল উত্তর দেওয়া সম্ভব হয়। সাম্প্রতিক সময়ে বাজারে আসা ওপেনএআইয়ের ‘জিপিটি-৫.৫’ মডেলেও চার লাখ থেকে ১০ লাখ পর্যন্ত কনটেক্সট উইন্ডোর সুবিধা রয়েছে।

ডিপসিকের দাবি, ‘ভি৪ প্রো’ মডেলে স্বয়ংক্রিয়ভাবে কাজ সম্পাদনের ক্ষমতা আরো উন্নত করা হয়েছে এবং জটিল যুক্তিনির্ভর কাজে এটি শীর্ষস্থানীয় ক্লোজড-সোর্স মডেলগুলোর সমতুল্য পারফরম্যান্স দিতে সক্ষম। পাশাপাশি জ্ঞানের গভীরতা ও বিস্তৃতির দিক থেকেও এটি গুগলের ‘জেমিনাই-৩.১-প্রো’ মডেলের পরেই অবস্থান করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, ‘ভি৪ ফ্ল্যাশ’ সংস্করণটি তুলনামূলক কম শক্তিশালী হলেও দ্রুত উত্তর দেওয়ার ক্ষেত্রে এগিয়ে। তবে যুক্তিনির্ভর কাজের সক্ষমতা ‘ভি৪ প্রো’-এর কাছাকাছি এবং সাধারণ স্বয়ংক্রিয় কাজগুলোতে প্রায় সমমানের কার্যকারিতা দেখাতে পারবে বলেও দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের শুরুতে অ্যাপ স্টোরে শীর্ষস্থান অর্জনের কিছুদিন পর যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা ও সরকারি ডিভাইসে ডিপসিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়। মার্কিন কর্তৃপক্ষের মতে, এই প্রযুক্তি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে এবং দেশটির প্রযুক্তি শেয়ার বাজারের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কায় দক্ষিণ কোরিয়াও অ্যাপটি ডাউনলোডের প্রক্রিয়া স্থগিত করেছিল। নতুন মডেল উন্মোচনের মাধ্যমে ডিপসিক আবারো বৈশ্বিক এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান জোরদার করার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। 


সানা/ডিসি/আপ্র/২৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই