গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইনি ইতিহাসে এই প্রথম এআই ল’ ফার্মের মামলা জয়

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ২৪ জুন ২০২৬ | আপডেট: ২২:৪৯ এএম ২০২৬
আইনি ইতিহাসে এই প্রথম এআই ল’ ফার্মের মামলা জয়
ছবি

মামলাটি সাধারণ মানুষের জন্য আইনি লড়াইয়ের খরচ বহুগুণে কমিয়ে আনার নতুন দুয়ার খুলেছে -ছবি পিক্সাবে

আইনি ইতিহাসে নজির গড়ে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত একটি ল’ ফার্ম আদালতের মামলা জিতেছে। মানব আইনজীবীর সরাসরি অংশগ্রহণ ছাড়াই প্রাথমিক সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এ জয়কে আইনি পেশায় এক ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে দেখা হচ্ছে।

ইংল্যান্ডের এক আদালতে ফ্রিল্যান্স এইচআর কনসালট্যান্ট তামিরেস কামাল তাকিদিরের বকেয়া অর্থ আদায়ের মামলায় এই সাফল্য অর্জন করে ‘গারফিল্ড এআই’ নামের একটি আইনি সেবা প্রতিষ্ঠান। মামলার আর্থিক পরিমাণ ছিল ৭ হাজার পাউন্ড।

তাকিদির প্রতিষ্ঠানটিকে প্রায় ৪০০ পাউন্ড ফি দিয়ে তার পাওনা আদায়ের দায়িত্ব দেন। এরপর এআই সিস্টেমটি প্রথমে আইনি নোটিশ পাঠানো থেকে শুরু করে আদালতে মামলা দাখিল পর্যন্ত প্রাথমিক সব প্রক্রিয়া সম্পন্ন করে।

মামলার শুনানির আগ পর্যন্ত যাবতীয় আইনি নথি, জবাব এবং প্রমাণপত্র প্রস্তুত করে এআই সিস্টেমটি। এমনকি প্রতিপক্ষের পাল্টা দাবির আইনি জবাবও প্রস্তুত করা হয় এর মাধ্যমে।

পরবর্তীতে ১৪ মে ওয়ান্ডসওয়ার্থ কাউন্টি কোর্টে অনুষ্ঠিত তিন ঘণ্টার শুনানিতে মক্কেলের পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য একজন মানব ব্যারিস্টার নিয়োগ করা হয়। ওই শুনানির জন্য চারজন সাক্ষীর জবানবন্দিসহ পূর্ণাঙ্গ নথিপত্র তৈরি করেছিল এআই।

শেষ পর্যন্ত আদালত তাকিদিরের পক্ষে রায় দিয়ে তার বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেয়।

গারফিল্ড এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ফিলিপ ইয়ং এই ঘটনাকে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তার মতে, ছোট অঙ্কের অর্থ উদ্ধারের ক্ষেত্রে উচ্চ ব্যয় ও জটিল আইনি প্রক্রিয়ার কারণে অনেকেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এআই-ভিত্তিক সেবা সেই বাধা অনেকাংশে কমিয়ে দিতে পারে।

মামলায় জয় পাওয়া তাকিদির বলেন, তার পাওনা অর্থ আদায় দীর্ঘ ও ব্যয়বহুল মনে হচ্ছিল। কিন্তু এআই-ভিত্তিক সহায়তা তাকে সহজ ও কার্যকরভাবে মামলা চালিয়ে যেতে সাহায্য করেছে।

তবে আদালতে উপস্থিত মানব ব্যারিস্টার ডমিনিক লি জানান, যুক্তি উপস্থাপনের মতো গুরুত্বপূর্ণ অংশ এখনও মানুষেরই দায়িত্ব এবং সেটিই এখনো অপরিহার্য।

এদিকে যুক্তরাজ্যের আইন অঙ্গনে সাম্প্রতিক সময়ে এআই ব্যবহারের ক্ষেত্রে কিছু ভুল ও বিভ্রান্তিকর তথ্য আদালতে উপস্থাপনের ঘটনাও আলোচনায় এসেছে, যা প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সব মিলিয়ে এই রায়কে আইন ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যতের বিচার ব্যবস্থার এক সম্ভাব্য নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
সানা/আপ্র/২৪/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই