গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাইলটের শরীরে গাঁজার উপাদান শনাক্ত, বিমান নামার রহস্য কী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩০ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৫৪ এএম ২০২৬
পাইলটের শরীরে গাঁজার উপাদান শনাক্ত, বিমান নামার রহস্য কী
ছবি

ছবি সংগৃহীত

মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার পর ভারতের এয়ার ইন্ডিয়ার এক পাইলটের শরীরে গাঁজার উপাদান শনাক্ত হওয়ার খবর নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে পরীক্ষায় গাঁজার উপাদান পাওয়া গেলেই পাইলট বিমান চালানোর সময় নেশাগ্রস্ত ছিলেন কিংবা তার কারণেই বিমানটি হঠাৎ নিচে নেমে গিয়েছিল—এমন সিদ্ধান্তে এখনই পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ৪ আগস্ট থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে ১৩ জন যাত্রী ও চারজন কর্মী আহত হন। পরে বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে।

ঘটনার পর বিমানের দুই পাইলটেরই মাদক গ্রহণের পরীক্ষা করা হয়। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানায়, প্রধান পাইলটের প্রাথমিক পরীক্ষার ফল এমন আসে, যার কারণে আরো নিশ্চিত পরীক্ষার প্রয়োজন হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুই পাইলটকেই বিমান পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিভিন্ন গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পরবর্তী পরীক্ষায় প্রধান পাইলটের শরীরে গাঁজার উপাদান পাওয়া গেছে। তবে এয়ার ইন্ডিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফল নিশ্চিত করেনি।

বিশেষজ্ঞদের মতে, শরীরে গাঁজার উপাদান পাওয়া মানেই ওই ব্যক্তি পরীক্ষার কয়েক ঘণ্টা আগে বা বিমান চালানোর সময় নেশাগ্রস্ত ছিলেন—এমনটি নিশ্চিতভাবে বলা যায় না।

গাঁজা গ্রহণের পর কিছু সময় মানুষের মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সূক্ষ্ম শারীরিক নিয়ন্ত্রণ এবং জটিল কাজ করার দক্ষতা কমে যেতে পারে। পুরোনো কিছু গবেষণায় পাইলটদের উড্ডয়ন অনুশীলনে গাঁজা গ্রহণের পর উচ্চতা নিয়ন্ত্রণ, দিক ঠিক রাখা এবং অবতরণের ক্ষেত্রে ভুলের প্রবণতা বাড়ার তথ্য পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে এর প্রভাব ২৪ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।

তবে শরীরে গাঁজার উপাদান কতদিন শনাক্ত হবে, তা নির্ভর করে গ্রহণের পরিমাণ, গ্রহণের পদ্ধতি, কত ঘন ঘন গ্রহণ করা হয় এবং ব্যক্তির শারীরিক অবস্থাসহ বিভিন্ন বিষয়ের ওপর। তাই শুধু পরীক্ষার ফলের ভিত্তিতে ঠিক কখন গাঁজা গ্রহণ করা হয়েছিল কিংবা ঘটনার সময় পাইলট এর প্রভাবে ছিলেন কি না, তা নিশ্চিত করা কঠিন।

তদন্তে যেসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে

বিশেষজ্ঞদের মতে, তদন্তে অন্তত তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে—পাইলট গাঁজা গ্রহণ করেছিলেন কি না, বিমান চালানোর সময় তিনি এর প্রভাবে ছিলেন কি না এবং ওই প্রভাব বিমানটির আকস্মিকভাবে নিচে নেমে যাওয়ার ঘটনায় কোনো ভূমিকা রেখেছিল কি না।

বিমানটির হঠাৎ উচ্চতা হারানোর ঘটনায় কারিগরি ত্রুটি, পরিচালনাগত বিষয়, পাইলটের শারীরিক ও মানসিক অবস্থা এবং অন্যান্য মানবিক কারণসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তাই তদন্ত শেষ হওয়ার আগে পাইলটের পরীক্ষার ফলের সঙ্গে বিমানটির আকস্মিকভাবে নিচে নেমে যাওয়ার ঘটনার সরাসরি সম্পর্ক রয়েছে বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ঘটনার পর এয়ার ইন্ডিয়া তাদের সব পাইলটের মাদক পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে নিয়ম অনুযায়ী নির্দিষ্টসংখ্যক পাইলটের ওপর আকস্মিক পরীক্ষা করা হলেও এবার তা আরো বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

এসি/আপ্র/১৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই