গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পোল্যান্ডের ছোট গ্রামে ইউরোপের সর্বোচ্চ মেরির মূর্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৫ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:০৪ এএম ২০২৬
পোল্যান্ডের ছোট গ্রামে ইউরোপের সর্বোচ্চ মেরির মূর্তি
ছবি

পোল্যান্ডের ছোট্ট কোতোপি গ্রামে উদ্বোধন করা হয়েছে ইউরোপের সবচেয়ে উঁচু ভার্জিন মেরির মূতি -ছবি এপি

পোল্যান্ডের ছোট্ট কোতোপি গ্রামে উদ্বোধন করা হয়েছে ইউরোপের সবচেয়ে উঁচু ভার্জিন মেরির মূর্তি। মাত্র দেড়শ মানুষেরও কম জনসংখ্যার এই গ্রামে মাথা তুলে দাঁড়ানো বিশাল ভাস্কর্যটির উচ্চতা ৫৫ দশমিক ৬ মিটার বা ১৮২ ফুট। এর মধ্যে ১৫ মিটার উঁচু একটি মুকুট আকৃতির বেদি রয়েছে।

মূর্তিটির অর্থায়ন করেছেন পোল্যান্ডের অন্যতম শীর্ষ ধনী ব্যবসায়ী দম্পতি রোমান ও গ্রাজিনা কারকোসিক। রোমান কারকোসিক ১৯৯০-এর দশকে প্লাস্টিকের বোতল ও শেয়ারবাজারের ব্যবসায় সাফল্য পেয়ে বিপুল সম্পদের মালিক হন।

ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তির উচ্চতা ৩৮ মিটার এবং পোল্যান্ডের শ্বেবোদজিনে ২০১০ সালে নির্মিত ক্রাইস্ট দ্য কিং মূর্তির উচ্চতা ৫২ মিটার। কোতোপির নতুন মূর্তিটি দুটির চেয়েই উঁচু। তবে ফিলিপাইনে ৯৮ মিটার উঁচু ভার্জিন মেরির একটি মূর্তি রয়েছে। ইউরোপের মধ্যে কোতোপির মূর্তিটিকেই এ ধরনের সবচেয়ে বড় ভাস্কর্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

১৯৮৯ সালে সাম্যবাদের পতনের পর থেকেই ক্যাথলিক-প্রধান পোল্যান্ডে গির্জার প্রভাব যথেষ্ট শক্তিশালী। সাম্প্রতিক সময়ে তরুণ ও শহুরে জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় প্রভাব কিছুটা কমলেও দেশটির গ্রামীণ সমাজে ক্যাথলিক ধর্মের প্রভাব এখনো দৃঢ়।

রোমান কারকোসিক জানান, একসময় তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে ওঠার পর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই তিনি এই বিশাল মূর্তি নির্মাণের উদ্যোগ নেন।

স্থানীয় কর্তৃপক্ষ আশা করছে, মূর্তিটির বেদির ভেতরে থাকা পর্যবেক্ষণ প্ল্যাটফর্মকে ঘিরে কোতোপি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ তীর্থস্থান ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে। সূত্র: এপি
সানা/ডিসি/আপ্র/১৬/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই