গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারতের স্বাধীনতা দিবসে মোদিকে শুভেচ্ছা পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৫৬ এএম ২০২৬
ভারতের স্বাধীনতা দিবসে মোদিকে শুভেচ্ছা পেজেশকিয়ানের
ছবি

নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান -ফাইল ছবি

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতের স্বাধীনতার ৮০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার (১৫ আগস্ট) তিনি এ শুভেচ্ছাবার্তা পাঠান।

ইরানের দূতাবাসের মাধ্যমে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শুভেচ্ছাবার্তা ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে। এতে তেহরান ও নয়াদিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরো বিস্তৃত ও গভীর করার আগ্রহের কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।

শুভেচ্ছাবার্তায় পেজেশকিয়ান বলেন, ভারত ও ইরানের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত সম্পর্ক এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ কয়েক শতাব্দীর পুরোনো। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করার ক্ষেত্রে এসব ঐতিহাসিক যোগসূত্র গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

তিনি বলেন, পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার পরিবেশে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো সুসংহত করতে এবং অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে তেহরান আরো কার্যকর পদক্ষেপ নিতে প্রস্তুত।

ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তায় দেশটির সমৃদ্ধি, অগ্রগতি, কল্যাণ ও সুখ কামনা করেন ইরানের প্রেসিডেন্ট। পাশাপাশি দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরো বিকশিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে
সানা/ডিসি/আপ্র/১৬/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই