গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:২৪ এএম ২০২৬
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের
ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ছবি এপি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহড়ার ব্যয় এবং ইরানের বিরুদ্ধে মার্কিন কর্মকাণ্ডে দক্ষিণ কোরিয়ার অংশ নিতে অস্বীকৃতির বিষয়টি উল্লেখ করে রোববার (১৬ আগস্ট) পেন্টাগনকে এ নির্দেশ দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বার্ষিক ‘উলচি ফ্রিডম শিল্ড’ যৌথ সামরিক মহড়া শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র মহড়ায় অংশ নিতে সম্মত হওয়ায় তিনি ‘খুশি নন’।

মহড়ার সমালোচনা করে ট্রাম্প বলেন, এগুলো শুধু ব্যয়বহুলই নয়, এমন একটি দেশের প্রতি ‘সম্পূর্ণ অনুপযুক্ত ও বৈরী সংকেত’ও পাঠায়, যে দেশটি তার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতি কোনো হুমকি সৃষ্টি করেনি এবং সম্মানজনক আচরণ করেছে।

এ সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্কের’ কথাও উল্লেখ করেন ট্রাম্প।

উলচি ফ্রিডম শিল্ড মহড়া ২৭ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। এতে প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সামরিক সদস্য অংশ নিচ্ছেন। তবে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্পের নির্দেশের পরও সোমবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী মহড়া শুরু হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউস জানিয়েছে, ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি তারা পর্যালোচনা করছে। একই সঙ্গে মার্কিন ও উত্তর কোরিয়ার নেতাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের মধ্যে অর্থবহ সংলাপের পথ তৈরি করতে পারে বলে আশা প্রকাশ করেছে তারা।

ব্লু হাউস বলেছে, কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতা এগিয়ে নিতে আলোচনার সুযোগ তৈরি হলে তা কাজে লাগানো উচিত। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক মহড়া নিয়ে সমন্বয় অব্যাহত রাখবে।

ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করার মার্কিন প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন-ট্রাম্পের এমন দাবির জবাবে ব্লু হাউস বলেছে, সম্ভাব্য সামরিক সহায়তার বিষয়টি নিয়ে সিউল আলোচনা করছে। তবে একই সঙ্গে কোরীয় উপদ্বীপে নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়াও বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া।

বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে পেন্টাগনের এক মুখপাত্র হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে হোয়াইট হাউসের বক্তব্য পাওয়া যায়নি।
সানা/ডিসি/আপ্র/১৭/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই