গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন আদালত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৬ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৩৩ এএম ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করলেন মার্কিন আদালত
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু স্থগিতের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বাতিল করেছেন। আদালত বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপ আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক।

শুক্রবার (২১ আগস্ট) নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ম্যানহাটন আদালতের বিচারক জিনেট এ. ভার্গাস এ রায় দেন। রায়ে তিনি নীতিটিকে “স্পষ্টতই বেআইনি” বলে উল্লেখ করেন। বিচারকের মতে, নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য সামগ্রিকভাবে অভিবাসন ভিসা বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রীর এমন ক্ষমতা নেই।

গত ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই নীতির আওতায় বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, আলবেনিয়া ও বসনিয়া-হার্জেগোভিনাসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসন ভিসা ইস্যু স্থগিত করা হয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি ছিল, এসব দেশের আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি। তবে এই সিদ্ধান্ত কেবল অভিবাসন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য ছিল; পর্যটকসহ অন্যান্য অ-অভিবাসন ভিসা এতে অন্তর্ভুক্ত ছিল না।

এই নীতির বিরুদ্ধে অভিবাসী অধিকার সংগঠন, ভিসা আবেদনকারী এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত তাদের স্বজনদের পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় বলা হয়, জাতীয়তার ভিত্তিতে এভাবে ভিসা ইস্যু বন্ধ করা অভিবাসন আইনের বিধানের পরিপন্থী।

বিচারক ভার্গাস রায়ে বলেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে অভিবাসন ভিসা ইস্যুতে সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা মার্কিন অভিবাসন ব্যবস্থার আইনগত কাঠামোকে সরাসরি লঙ্ঘন করে। ফলে আদালত নীতিটি বাতিল করে দিয়েছেন।

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো।

প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অভিবাসন নীতিতে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। ৭৫ দেশের জন্য অভিবাসন ভিসা স্থগিতের সিদ্ধান্ত ছিল সেই পদক্ষেপগুলোর অন্যতম। তবে সর্বশেষ আদালতের রায়ে ওই নীতিটি আইনবহির্ভূত বলে বাতিল হলো।

সূত্র: আল জাজিরা

এসি/আপ্র/২২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই