গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৫৯ এএম ২০২৬
ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত
ছবি

ছবি সংগৃহীত

ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)-এর নেতা অজিত পাওয়ার (৬৬) নিহত হয়েছেন। আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালের দিকে রাজ্যের বারামতি জেলায় ঘটেছে এ দুর্ঘটনা।

মহারাষ্ট্রে এখন জেলা পরিষদ নির্বাচনের আবহ চলছে। নির্বাচনকে সামনে রেখে আজ সারা দিনে জেলার বিভিন্ন এলাকায় ৪টি জনসভার আয়োজন করেছিল এনসিপির বারামতি জেলা শাখা। এসব জনসভায় যোগ দিতেই বুধবার সকালে একটি চার্টার্ড বিমানে চেপে রাজধানী মুম্বাই থেকে বারামতির উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, বিমানটিতে অজিত পাওয়ারসহ দু’জন পাইলট এবং অজিতের ৩ জন দেহরক্ষী ছিলেন। বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটিতে। অজিতসহ বিমানটিতে থাকা সবাই এতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার পর পুরোপুরি ছাই হয়ে গেছে বিমানটি। কোনো অংশই অক্ষত নেই।  

অজিত পাওয়ার মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী শারদ পাওয়ারের ভাতিজা। বয়সজনিত কারণে শারদ পাওয়ার রাজনীতি থেকে একপ্রকার অবসর গ্রহণের পর এনসিপির হাল ধরেন অজিত।

সূত্র : ইন্ডিয়া টুডে

এসি/আপ্র/২৮/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই