গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ওড়িশা থেকে উদ্ধার পাঁচ ওরাংওটাং নন্দনকাননে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪২ এএম ২০২৬
ওড়িশা থেকে উদ্ধার পাঁচ ওরাংওটাং নন্দনকাননে
ছবি

নন্দনকানন চিড়িয়াখানায় ওরাংওটাং শিশুগুলো -ছবি ইন্ডিয়া টুডে

ভারতের ওড়িশার বালেশ্বর জেলার একটি জঙ্গল থেকে উদ্ধার করা বিরল প্রজাতির পাঁচটি শিশু ওরাংওটাংকে ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে প্রাণীগুলোকে বিশেষ চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য নিবিড় পর্যবেক্ষণে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


বালেশ্বরের উদয়পুর-তালসারি এলাকার একটি ঝাউবনে পরিত্যক্ত অবস্থায় ওরাংওটাংয়ের ছানাগুলোকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানানো হলে তাদের উদ্ধার করা হয়।

ওরাংওটাং ভারতের দেশীয় প্রাণী নয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এদের প্রাকৃতিক আবাস। ফলে ভারতের একটি জঙ্গলে একসঙ্গে পাঁচটি ওরাংওটাং ছানার সন্ধান পাওয়ার ঘটনায় বন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে প্রাণীগুলোকে নিরাপদ হেফাজতে নেওয়ার পর বন বিভাগের একটি বিশেষ দল উন্নত পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য নন্দনকানন চিড়িয়াখানায় স্থানান্তর করে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বন কর্মকর্তারা ধারণা করছেন, আন্তর্জাতিক কোনো চোরাচালানকারী চক্রের মাধ্যমে প্রাণীগুলো ভারতে আনা হয়ে থাকতে পারে। তবে কীভাবে এবং কোথা থেকে ওরাংওটাং ছানাগুলো বালেশ্বরের জঙ্গলে পৌঁছাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ার পর প্রাণীগুলোর শারীরিক অবস্থা ও স্বাস্থ্যগত পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে
সানা/ডিসি/আপ্র/৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই