গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির স্বীকৃতি পেল দুই ঈদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫৭ এএম ২০২৬
ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির স্বীকৃতি পেল দুই ঈদ
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গত ২৭ সেপ্টেম্বর গভর্নর গ্যাভিন নিউজম এ-সংক্রান্ত বিলে স্বাক্ষর করেন। নতুন আইনে মুসলিম শিক্ষার্থীদের ঈদ পালনের জন্য বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অনুমতি এবং সরকারি কর্মীদের নির্ধারিত নিয়মে ছুটি নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

তবে দুই ঈদ সরকারি ছুটির তালিকায় যুক্ত হলেও এ উপলক্ষে অঙ্গরাজ্যের সব সরকারি দপ্তর, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে না।

আইনসভায় অনুমোদনের পর গভর্নরের স্বাক্ষর

‘স্টেট হলিডেজ: ঈদ’ শিরোনামে ‘এবি ২০১৭’ বিলটি গত ১৭ ফেব্রুয়ারি উত্থাপন করেন সান ফ্রান্সিসকোর আইনসভার সদস্য ম্যাট হ্যানি। বিভিন্ন কমিটির অনুমোদনের পর ৩০ আগস্ট বিলটি আইনসভার উভয় কক্ষে পাস হয়।

এরপর ১০ সেপ্টেম্বর বিলটি গভর্নরের কাছে পাঠানো হয়। ২৭ সেপ্টেম্বর এতে স্বাক্ষর করেন গ্যাভিন নিউজম।

বিলটির প্রধান সহ-উদ্যোক্তাদের মধ্যে ছিলেন আইনসভার সদস্য আশ কালরা ও স্টেফানি নগুয়েন এবং সিনেটর আইশা ওয়াহাব। আরও কয়েকজন আইনপ্রণেতাও এতে সহ-উদ্যোক্তা হিসেবে যুক্ত ছিলেন।

নতুন আইনে ইসলামি চান্দ্রপঞ্জিকার শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী প্রতিবছর ঈদের তারিখ পরিবর্তিত হলেও উৎসব দুটির সরকারি স্বীকৃতি বহাল থাকবে।

ঈদ পালনে শিক্ষার্থীদের অনুপস্থিতির অনুমতি

নতুন আইনে মুসলিম শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা উপলক্ষে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে সেটিকে অনুমোদিত অনুপস্থিতি হিসেবে গণ্য করা হবে।

ফলে ঈদের নামাজ ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার জন্য বিদ্যালয়ে যেতে না পারলে শিক্ষার্থীদের অনুপস্থিতির আইনি স্বীকৃতি থাকবে।

এ ছাড়া স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সরকারি বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঈদের দিন বন্ধ রাখতে পারবে। তবে এটি বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ ও কর্মীদের প্রতিনিধিদের মধ্যে সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া যাবে।

কমিউনিটি কলেজগুলোর ক্ষেত্রেও ঈদ উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ রাখার সুযোগ রাখা হয়েছে।

সরকারি কর্মীরাও পাবেন ছুটির সুযোগ

নতুন আইনে সরকারি কর্মীদের জন্যও ঈদ পালনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত শর্ত অনুযায়ী, ঈদুল ফিতর বা ঈদুল আজহা উপলক্ষে তাঁরা আট ঘণ্টার ছুটি নিতে পারবেন।

এ ক্ষেত্রে অর্জিত ছুটি, বার্ষিক ছুটি, অতিরিক্ত কাজের বিনিময়ে পাওয়া ছুটি কিংবা ব্যক্তিগত ছুটির সুবিধা ব্যবহার করা যাবে।

সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে না

দুই ঈদ সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হলেও সেদিন ক্যালিফোর্নিয়ার সব প্রতিষ্ঠান বন্ধ রাখার বাধ্যবাধকতা নেই। নতুন আইনে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে বিচারিক ছুটির তালিকা থেকেও আলাদা রাখা হয়েছে। ফলে ঈদের দিন আদালত স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে না।

নতুন আইনের মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব আনুষ্ঠানিক স্বীকৃতি পেল। পাশাপাশি মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় উৎসব পালনের সুযোগ এবং সরকারি কর্মীদের নির্ধারিত নিয়মে ছুটি নেওয়ার আইনি ভিত্তি তৈরি হলো।

এসি/আপ্র/২৯/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টানা বৃষ্টি ও বন্যায় উত্তরপ্রদেশে তিন দিনে ৬২ মৃত্যু
২৯ সেপ্টেম্বর ২০২৬

টানা বৃষ্টি ও বন্যায় উত্তরপ্রদেশে তিন দিনে ৬২ মৃত্যু

টানা ভারী বৃষ্টি ও বন্যায় ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে তিন দিনে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন...

আকাশসীমা ব্যবহারে বাধার কারণ জানালো পাকিস্তান হাইকমিশন
২৯ সেপ্টেম্বর ২০২৬

আকাশসীমা ব্যবহারে বাধার কারণ জানালো পাকিস্তান হাইকমিশন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি বহনকারী রুশ বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অ...

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র
২৯ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।...

দুই ঘণ্টায় ব্রেন টিউমার শনাক্তে নতুন সাফল্য
২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই ঘণ্টায় ব্রেন টিউমার শনাক্তে নতুন সাফল্য

অপারেশন টেবিলে থাকা অবস্থাতেই মাত্র দুই ঘণ্টায় ব্রেন টিউমারের ধরন শনাক্ত করতে সক্ষম নতুন এক দ্রুতগতি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে