গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৩৫ এএম ২০২৬
৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান
ছবি

৩০ বছর বয়সী এক নারী ইনফ্লুয়েন্সার ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে তার বাগদান সেরেছেন -ছবি এক্স থেকে

ভালোবাসার ক্ষেত্রে বয়স যে বাধা নয়, তা আবারো আলোচনায় এসেছে ভারতের উত্তরপ্রদেশের এক ঘটনায়। সেখানে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর বয়সী নারী ইনফ্লুয়েন্সার রীনা রাজপুত। দুই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।

উত্তরপ্রদেশের ওরাইয়া জেলার বাসিন্দা রামসুগহার নামের ওই বৃদ্ধের সঙ্গে রীনার বাগদান হয় প্রায় এক সপ্তাহ আগে স্থানীয় একটি রূপচর্চাকেন্দ্রে। রীনা জানিয়েছেন, নবরাত্রি উৎসবের পর তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এই যুগলের বাগদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে তাঁদের সম্পর্কের পক্ষে মত দিয়ে বলেছেন, ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা নয়। আবার কারো কারো ধারণা, জনপ্রিয়তা অর্জন কিংবা ভিডিওর দর্শকসংখ্যা বাড়াতেই তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

রামসুগহার জানিয়েছেন, রীনা প্রায় দুই বছর ধরে তাঁদের বাড়িতে যাতায়াত করছেন। রামসুগহারের মেয়ে রাঁধা একজন ইউটিউব কনটেন্ট নির্মাতা। তিনি জানান, তাঁর মা প্রায় সাত বছর আগে মারা গেছেন। রীনা নিয়মিত তাঁদের বাড়িতে আসতেন এবং ভিডিও তৈরির কাজে তাঁর সঙ্গে যুক্ত ছিলেন। এ সময় রামসুগহারের সঙ্গে রীনার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানান রাঁধা।

রীনা বলেছেন, তাঁদের মধ্যে ৪৫ বছরের বয়সের ব্যবধান নিয়ে তাঁর কোনো সমস্যা নেই। বিয়ের সিদ্ধান্তে তিনি খুশি। তাঁর মতে, ভালোবাসার ক্ষেত্রে বয়স বাধা হতে পারে না। তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সানা/আপ্র/১৭/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের
১৬ অক্টোবর ২০২৬

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ রাজনাথের

ভারতে চলমান আন্দোলনকে বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা করে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতার মাধ্যমে...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
১৬ অক্টোবর ২০২৬

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলের একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরি...

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
১৬ অক্টোবর ২০২৬

সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে। শ...

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪
১৬ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলায় তিন শিশুসহ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে