গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মেনু

ডেমোক্র্যাটদের অভিনন্দন, সহযোগিতা না করলে ভেটোর হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৪ পিএম, ০৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৪ এএম ২০২৬
ডেমোক্র্যাটদের অভিনন্দন, সহযোগিতা না করলে ভেটোর হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে সহযোগিতার প্রত্যাশা জানিয়ে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা তাঁর সঙ্গে কাজ করতে না চাইলে তিনি সবকিছুতেই ভেটো দেবেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, তারা আমার সঙ্গে কাজ করতে চাইবে। তা না হলে আমি সবকিছুতেই ভেটো দেব। আর তারা নিশ্চয়ই সেটা চাইবে না।’

রিপাবলিকানদের ভরাডুবির কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজের নির্বাচনে প্রার্থী না থাকাকেই বড় কারণ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তাঁর দাবি, তিনি নিজে নির্বাচনে প্রার্থী হলে রিপাবলিকানরা জয়ী হতো।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়েছে, আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না। এ বিষয়ে আমার কিছুই করার ছিল না। আমি প্রার্থী থাকলে আমরা জিততাম।’

রিপাবলিকান প্রার্থীদের পরাজয়ের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি আরো বলেন, কিছু প্রার্থীকে ভোটারদের পছন্দ হয়নি। আবার কয়েকজন প্রার্থী তাঁর ঘনিষ্ঠ ছিলেন না। বিষয়টি দলের সমর্থকেরা অন্যদের চেয়ে ভালো জানতেন। এ কারণে তাঁদের অনেকেই ভোট দিতে যাননি। ভোটারদের মধ্যে প্রত্যাশিত আগ্রহও দেখা যায়নি।

ট্রাম্পের ভাষায়, তিনি নির্বাচনে প্রার্থী থাকলে রিপাবলিকানরা সহজেই জয়ী হতো। তবে নিজে প্রার্থী না থাকায় সেই সুযোগ তৈরি হয়নি।

পরাজয়ে তিনি হতাশ কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি জয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং নির্বাচনী মাঠে নিজের সবটুকু দিয়ে লড়েছেন। সূত্র: সিবিএস নিউজ
সানা/ডিসি/আপ্র/৪/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টেক্সাস আইনসভায় প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী পূজা শেঠি
০৪ নভেম্বর ২০২৬

টেক্সাস আইনসভায় প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী পূজা শেঠি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী পূজা শেঠি। রি...

জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া
০৪ নভেম্বর ২০২৬

জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণ করবে না মালয়েশিয়া

ইসলামি বক্তা জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছে না মালয়েশিয়া। এ বিষয়ে ভারতের সঙ্...

পশ্চিমবঙ্গে ফের বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম
০৪ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে ফের বাড়লো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আলোর উৎসব দীপাবলি। আর এই উৎসবের আগে পশ্চিমবঙ্গে বানিজ্য...

তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি, বিশাল বিলবোর্ড
০৪ নভেম্বর ২০২৬

তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি, বিশাল বিলবোর্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানে বিশাল বিলবোর্ড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি মন্ত্রীর এই বক্তব্যকে সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে