গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৫ এএম ২০২৬
পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৬
ছবি

ছবি সংগৃহীত

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর প্রধান চত্বরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

শনিবার (৭ নভেম্বর) এ হামলার পর পুলিশ গুলি চালিয়ে হামলাকারীকে আটক করে। তাঁর বাড়ি থেকে আরো তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ২৪ বছর বয়সী পোলিশ নাগরিক। তার হামলায় নিহতদের মধ্যে চার নারী ও দুই পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। নিহতদের একজন যুক্তরাজ্যের নাগরিক। এছাড়া আহত পাঁচ বিদেশি নাগরিক অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের বাসিন্দা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়ারভিনস্কি জানিয়েছেন, হামলাকারী উগ্র ডানপন্থি মতাদর্শে প্রভাবিত হয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারী সামরিক পোশাক পরে এআর-১৫ রাইফেল ব্যবহার করেছিলেন। তার গাড়ি থেকেও বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, হামলাকারীর বাড়ি থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা তার পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বাড়িতে আরো অস্ত্র থাকার আশঙ্কায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তাকে আটক করা সম্ভব হয়। একাধিক অস্ত্রোপচারের পর বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।

এ ঘটনায় ৮ ও ৯ নভেম্বর জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কারোল নাভরোকি। হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/০৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চার দেশের নাগরিকদের জন্য ভিসা সহজ করলো সৌদি আরব
০৮ নভেম্বর ২০২৬

চার দেশের নাগরিকদের জন্য ভিসা সহজ করলো সৌদি আরব

সৌদি আরব ভ্রমণে আগ্রহীদের জন্য খুলছে নতুন সুযোগ। ভিসার আবেদন করতে আর দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না...

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯
০৮ নভেম্বর ২০২৬

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯

ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও...

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত ২২
০৮ নভেম্বর ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত ২২

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন।রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা...

নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট
০৮ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ যেন বেঞ্জামিন নেতানিয়াহুর স্থায়ী আসন হয়ে উঠেছিল। কিন্তু এবার সেই আসন হার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে