গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মেনু

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩ পিএম, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৪ এএম ২০২৬
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯
ছবি

ছবি সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানার কাছে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। শনিবার (৭ নভেম্বর) সানার পূর্বে হুথি নিয়ন্ত্রিত বানি হুশাইশ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রোববার (৮ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরাও হামলার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।

সানার সেহাতুনা হাসপাতালের পরিচালক আবদুল আজিজ আল-দাইলামি জানান, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত রয়েছে।

তবে হামলার বিষয়ে স্বাধীনভাবে তথ্য যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। সৌদি আরবের আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র জানিয়েছে, তারা এ ঘটনার প্রতিবেদন তদন্ত করছে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে গত জুলাই থেকে সৌদি আরব ও ইরানপন্থি হুথি গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এরপর হুথিরা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জবাবে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

নতুন করে সংঘাত শুরুর পর ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/০৮/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চার দেশের নাগরিকদের জন্য ভিসা সহজ করলো সৌদি আরব
০৮ নভেম্বর ২০২৬

চার দেশের নাগরিকদের জন্য ভিসা সহজ করলো সৌদি আরব

সৌদি আরব ভ্রমণে আগ্রহীদের জন্য খুলছে নতুন সুযোগ। ভিসার আবেদন করতে আর দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না...

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত ২২
০৮ নভেম্বর ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে আহত অন্তত ২২

জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন।রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা...

পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৬
০৮ নভেম্বর ২০২৬

পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ৬

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর প্রধান চত্বরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ...

নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট
০৮ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট

ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ যেন বেঞ্জামিন নেতানিয়াহুর স্থায়ী আসন হয়ে উঠেছিল। কিন্তু এবার সেই আসন হার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে