গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

পোষা মুরগি মানুষের আবেগ অনুভব করতে পারে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:১৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৫১ এএম ২০২৬
পোষা মুরগি মানুষের আবেগ অনুভব করতে পারে
ছবি

ছবি সংগৃহীত


প্রত্যাশা ডেস্ক: একাকিত্বে সঙ্গী হিসেবে পোষা প্রাণীর জুড়ি মেলা ভার। পোষা প্রাণী একাকিত্ব দূর করার পাশাপাশি মানসিক চাপ কমাতেও দারুণ সহায়ক। কানাডার মনোবিজ্ঞানের অধ্যাপক সোনিয়া কং ঠিক এটি নিয়েই কাজ করেন। পোষা প্রাণীর সঙ্গে সম্পর্ক কীভাবে সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনে সাহায্য করে, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সে পাঠই দেন তিনি।

অধ্যাপক সোনিয়ার নিজেরও একটি পোষা প্রাণী রয়েছে। মানসিক চাপ সামলাতে সেটি তাঁকে দারুণভাবে সাহায্য করে বলে জানান তিনি। তবে সোনিয়ার পোষা প্রাণীটি ঠিক গতানুগতিক নয়। মনোবিজ্ঞানের এই অধ্যাপক একটি মুরগি পোষেন।

সোনিয়া বলেন, দৈনন্দিন জীবনে আবেগ সামলাতে মুরগিটি তাঁকে ভীষণ সাহায্য করে। সিবিসি নিউজকে সোনিয়া বলেন, আমার মনে হয়, সে (মুরগি) খুবই বুদ্ধিদীপ্ত। সে আমার আবেগ বুঝতে পারে।

সোনিয়ার পোষা মুরগিটির বয়স ১১ মাস। ব্রিটিশ কলম্বিয়ার প্রিন্স জর্জের কাছের একটি খামার থেকে তিনি মুরগিটি কিনে আনেন। সেটির নাম রেখেছেন ‘স্যাটার ডে’। সোনিয়া বলেন, ‘যখন আমার মন খারাপ থাকে, সে আমার পাশে বসে থাকে, আমাকে দেখে। হয়তো সে বোঝার চেষ্টা করে যে আমার মনে ঠিক কী চলছে। ‘হয়তো সে বলতে চেষ্টা করে, কেন তুমি কাঁদছ? আমার কাছে এটা অনেক কিছু।

শহরময় ঘুরে বেড়ানোর সময় সোনিয়া ‘স্যাটার ডে’কে নিজের সঙ্গে রাখেন। এ জন্য তিনি বিশেষ এক ধরনের ডায়াপার বানিয়ে নিয়েছেন। নর্দার্ন ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনিয়া কং বর্তমানে একটি অনলাইন জরিপের মাধ্যমে কিশোর-কিশোরীদের সামাজিক ও মানসিক বিকাশে পোষা প্রাণীর প্রভাব নিয়ে গবেষণা করছেন।

সোনিয়া হংকংয়ের চাইনিজ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ট্রেসি ওয়ংয়ের সঙ্গে যৌথভাবে এই আন্তর্জাতিক গবেষণা পরিচালনা করছেন। সোনিয়ার মা-বাবা এখনো তাঁদের মেয়ের নতুন পোষা প্রাণীর ধারণার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাঁরা মাঝেমধ্যে মজা করে মেয়েকে জিজ্ঞেস করেন, তাঁর মুরগিটি খেয়ে ফেলার কোনো পরিকল্পনা আছে কি না।

মা-বাবার মজার ছলে করা এ প্রশ্নে তাঁর কী মনে হয়, সেটাও বলেছেন সোনিয়া কং। তিনি বলেন, আমি বলি, আমি এমনটা কখনো করব না। সে আমার পোষা প্রাণী। তাঁরা আমার সঙ্গে মজা করেন, আর এটাই সাংস্কৃতিক পার্থক্য অথবা সাংস্কৃতিক মতভেদ।

সানা/ডিসি/আপ্র/২৪/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম
১৯ মে ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম

ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২০০৯ সাল...

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
১৯ মে ২০২৬

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

ভারতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। মহারাষ্ট্রের পালঘর জেলায় মুম্বাই-আহমেদাবাদ মহা...

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫
১৯ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্য...

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার
১৯ মে ২০২৬

ইমাম ও পুরোহিতদের ভাতা বন্ধ করলো শুভেন্দু সরকার

পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে